logo

FX.co ★ স্ট্র্যাটেজি বিটকয়েন ক্রয়ের জন্য আরও $44 বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছে

স্ট্র্যাটেজি বিটকয়েন ক্রয়ের জন্য আরও $44 বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছে

এক মাস ব্যাপী সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্টের পর বিটকয়েনের মূল্য এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করেছিল — এবং তা অবিলম্বে শেষ হয়ে গেছে। দৈনিক টাইমফ্রেমে পরিলক্ষিত ঊর্ধ্বমুখী মুভমেন্টকে একটি দুর্বল কারেকশন হিসেবেই বিবেচনা করা হচ্ছে, এবং নিচে একটি লিকুইডিটি পুল রয়েছে যেটি প্রায় 90% সম্ভাবনার সাথে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 ঘণ্টার টাইমফ্রেম লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বিটকয়েনের মূল্য কতটা ধীরগতিতে বাড়ছে, যদি তা বাড়ছে বলে গণ্য করা হয়। দ্রুত ও তীব্র দরপতন এবং মন্থর গতিতে বৃদ্ধি হল নিম্নমুখী প্রবণতা ঐতিহ্যবাহী নির্দেশক। সুতরাং, আমাদের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে — ক্রিপ্টো মার্কেটের নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেনি; মার্কেট নাটকীয়ভাবে স্থবির অবস্থায় রয়েছে।এদিকে, ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত সমাধানের ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাথে সফল আলোচনার বিষয়ে আলোকপাত করেন — যা তেহরান তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে। তবে বাস্তবেই আলোচনা হয়েছে কি না সেকথা থাক; মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ অবসানের সম্ভাবনা ব্যক্ত করেছেন এটাই আসল কথা। অন্যান্য অনেক ঝুঁকিপূর্ণ অ্যাসেটের মতো, সেই খবরের প্রেক্ষাপটে বিটকয়েনের মূল্য সংক্ষিপ্তভাবে বেড়েছিল, যদিও তা দ্রুত ম্লান হয়ে যায়।গতকাল আবার জানা গেছে যে স্ট্র্যাটেজি বিটকয়েন ক্রয়ের জন্য আরও $44 বিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করছে। কোম্পানিটি জানিয়েছে যে তাঁরা এমএসটিআর-এর শেয়ার $21 বিলিয়ন এবং পার্পেচুয়াল প্রেফার্ড স্টক ইস্যু করে বাকি $21 বিলিয়ন সংগ্রহ করবে। সকল অর্থ "ডিজিটাল স্বর্ণ" ক্রয়ের জন্য ব্যবহার করা হবে। সুতরাং মাইকেল সেলারের কোম্পানি এখনও মূল কৌশল অনুসরণ করে চলেছে, কোম্পানিটি যেকোনো মূল্যে সকোল মূলধন ব্যবহার করে বিটকয়েন ক্রয় করছে। শেয়ারগুলো ধাপে ধাপে বিক্রি করা হবে; বর্তমানে, কোম্পানির কাছে 763,000 টি বিটকয়েন রয়েছে যার মূল্য প্রায় $54 বিলিয়ন। সুতরাং, স্ট্র্যাটেজি তাঁদের বিটকয়েনের ব্যালেন্স প্রায় দেড় থেকে দুইগুণ বাড়ানোর পরিকল্পনা করছে। এটি কি বিটকয়েনের জন্য ইতিবাচক হবে, যা প্রায় ছয় মাস ধরে নিম্নমুখী প্রবণতার মধ্যে আছে?

স্ট্র্যাটেজি বিটকয়েন ক্রয়ের জন্য আরও $44 বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছে

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবনাচ্চি লেভেল), এবং বর্তমানে প্রবণতা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি $57,500-ও এখন আর দরপতনের চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) এরিয়াগুলোর মধ্যে, দৈনিক টাইমফ্রেমে কেবল সবচেয়ে নিকটবর্তী বিয়ারিশ FVG উল্লেখযোগ্য, যা মূল্যের তুলনায় যথেষ্ট দূরত্বে অবস্থান করছে। 4 ঘণ্টার টাইমফ্রেমে, তাত্ত্বিকভাবে সর্বশেষ FVG ব্যবহার করে সেল সিগন্যাল ওপেন করার জন্য সুযোগ খোঁজা যেতে পারে, তবে বিটকয়েনের মূল্য বর্তমানে রেঞ্জভিত্তিক মুভমেন্ট প্রদর্শন করছে। এই রেঞ্জের নিচের প্রান্তে, একটি স্পষ্ট লক্ষ্যমাত্রা এখনও কার্যকর রয়েছে — সেটি হচ্ছে দুটি ট্রেন্ড লাইনের নিচে অবস্থিত লিকুইডিটি পুল।

স্ট্র্যাটেজি বিটকয়েন ক্রয়ের জন্য আরও $44 বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছে

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লকই বিবেচিত হচ্ছিল এবং এখনও তা বজায় আছে। যেমনটি আমরা সতর্ক করেছিলাম, সেই সিগন্যাল দ্বারা প্ররোচিত মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে। সেই প্যাটার্ন গঠনের পর ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% বা $2,500 হ্রাস পেয়েছে। স্বল্পমেয়াদে একটি ঊর্ধ্বমুখী কারেকশনের সম্ভাবনা এখনও বজায় রয়েছে; 4 ঘন্টার টাইমফ্রেমে অর্ডার ব্লক বাতিল হয়ে গেছে, এবং ইথেরিয়ামের মূল্য সাইডওয়েজ চ্যানেল ছেড়ে বের হয়ে গেছে। বর্তমানে চার্টগুলোতে কেবল বিয়ারিশ FVGs-কে পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) এরিয়া হিসাবে বিবেচিত হচ্ছে, তবে 4 ঘণ্টার টাইমফ্রেমে, মূল্যের মুভমেন্ট বেশ অস্বাভাবিক বলে মনে হচ্ছে, কারণ ইথেরিয়ামের মূল্য অনেকগুলো প্যাটার্ন উপেক্ষা করছে।

চিত্রের ব্যাখ্যা

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account