logo

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৮ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৮ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 159.75 লেভেল টেস্ট করেছিল, যা ডলার ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 25 পিপস বৃদ্ধি পায়।

ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দেয়া পূর্ববর্তী হুমকিসমূহ ত্যাগ করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর ইয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর আগে সংঘাত বৃদ্ধির আশঙ্কার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা বেড়ে গিয়েছিল, তবে এখন সচেতন আশাবাদের মাধ্যমে এই প্রবণতা বদলে গেছে। আজ জাপানের মজুরি পরিবর্তন ও কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশ পেয়েছে, যা USD/JPY পেয়ারের আরও দরপতন ঘটিয়েছে। USD/JPY দরপতন কেবল জাপানের মৌলিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির প্রতিফলন নয়, বরং বৈশ্বিক বিনিয়োগ প্রবাহের একটি রূপান্তরও নির্দেশ করে। পূর্বে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণ মার্কিন ডলারে বিনিয়োগ করা বিনিয়োগকারীরা এখন তুলনামূলকভাবে স্বল্প ঝুঁকিপূর্ণ অ্যাসেটের প্রতি আগ্রহ দেখাচ্ছেন—এতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুঁজি প্রবাহ অন্য মার্কেটগুলোতে যাচ্ছে।

দীর্ঘমেয়াদে USD/JPY পেয়ারের মূল্যের মুভমেন্ট বহু কারণের উপর নির্ভর করবে। ট্রাম্প কি ইরানের ব্যাপারে সতর্ক অবস্থান গ্রহণ করবে? জাপান ও যুক্তরাষ্ট্র থেকে আর কি নতুন অর্থনৈতিক সংকেত আসবে? এবং সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি কীভাবে বিকশিত হবে? এই সব বিষয়ই ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণ করবে। তবে আপাতত ইয়েনের দর বৃদ্ধির জন্য বেশ কিছু ভিত্তি দেখা যাচ্ছে।

দৈনিক কৌশল হিসেবে আমি পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের দিকে বেশি গুরুত্ব দেব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৮ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 158.99-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.48-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 158.99-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 158.19-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.48 এবং 158.99-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.19-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.38-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.48-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.19 ও 157.63-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৮ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account