logo

FX.co ★ স্বর্ণের তীব্র দরপতন ঘটেছে

স্বর্ণের তীব্র দরপতন ঘটেছে

সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ও সেইসাথে জ্বালানি সরবরাহে বিভ্রাটের কারণে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধির ঝুঁকি পুনরায় প্রকট হওয়ায় এবং শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের মূল্য তীব্রভাবে হ্রাস পেয়েছে। ঐতিহ্যগতভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত মূল্যবান ধাতু স্বর্ণ ভূ-রাজনৈতিক উদ্বেগ সত্ত্বেও দরপতনের শিকার হয়েছে।

স্বর্ণের তীব্র দরপতন ঘটেছে

স্বর্ণের 1.9% দরপতন হয় এবং পরবর্তীতে আংশিকভাবে এই দরপতন পুনরুদ্ধার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে মার্কিন নৌবাহিনী ইরানী পতাকাবাহী একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে তা জব্দ করেছে, আর তেহরান সতর্ক করে বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে গমনকারী জাহাজগুলোকে যুদ্ধবিরতির লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে। এই উত্তেজনার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাধারণত স্বর্ণের দর বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়—যা সম্ভবত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রত্যাশার আরও জটিল চিত্র প্রতিফলিত হওয়ার কারণে ঘটেছে।

যখন ইসলামি প্রজাতন্ত্র ইরান শুক্রবার এই প্রধান সমুদ্রপথটি খোলার কথা ঘোষণা দেয় তাঁর কয়েক ঘণ্টার মধ্যে কয়েকটি জাহাজ যাত্রা শুরু করলেও পরবর্তীতে হরমুজ প্রণালী ত্যাগ করতে বাধ্য হয় ।

এসব ঘটনার কারণে মঙ্গলবার ১৪ দিনের যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার আগে ইসলামাবাদে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলেছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি একটি চুক্তির সম্ভাবনা দেখছেন, তবে তিনি একই সঙ্গে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করার হুমকি দেন। তেহরান বলেছে যে ফলপ্রসূ আলোচনার কোনো সুস্পষ্ট সম্ভাবনা নেই। আট সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধ শেষ করতে একটি টেকসই কূটনৈতিক চুক্তিতে পৌঁছাতে না পারায় মার্কেটে উল্লেখযোগ্য অস্থিরতা বজায় থাকবে।সকালের দিকে স্বর্ণের দরপতন ঘটে, যা সপ্তাহান্তের ভূ-রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার মধ্যে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা প্রতিফলিত করে। তবু দুই পক্ষই আলোচনায় ফিরে আসার ইতিবাচক প্রত্যাশা এখনও বিদ্যমান।যত দ্রুত স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হলো ঠিক তত দ্রুতই দরপতন হয়েছে। সম্প্রতি স্বর্ণের মূল্যের মুভমেন্ট নির্দেশ করে যে ঊর্ধ্বমুখী প্রবণতার চেয়ে দরপতনের সময় স্বর্ণ ক্রয়ের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সুতরাং, স্বর্ণের মূল্য প্রত্যাশিতভাবে আউন্স প্রতি $4,700 এবং $4,900-এর মধ্যে ওঠানামা করবে।

স্বর্ণের তীব্র দরপতন ঘটেছে

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে পুনরায় নিকটস্থ রেজিস্ট্যান্স $4,835-এ নিয়ে যেতে হবে। এতে তারা স্বর্ণের মূল্যকে $4,893-এর লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারবে, যা ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,913 এরিয়া নির্ধারণ করা যায়। স্বর্ণের দরপতনের ক্ষেত্রে মূল্য $4,771-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবে। যদি তাঁরা সফল হয়, তাহলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের জন্য গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে, এবং স্বর্ণের মূল্য $4,708 পর্যন্ত নেমে যেতে পারে এবং $4,647 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও উন্মুক্ত হতে পারে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account