logo

FX.co ★ ৩০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

৩০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:

GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৩০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার GBP/USD পেয়ারের মূল্য কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট প্রদর্শন করে নি, যদিও সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে ও ফেডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানহিসেবে জেরোম পাওয়েলের শেষ বৈঠক ছিল। যদিও সম্প্রতি জেরোম পাওয়েল নিকট ভবিষ্যতে মুদ্রানীতি নমনীয়করণের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন (ট্রেডাররা মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখীতার কারণে চলতি বছরের মধ্যে সুদের হার হ্রাস করা হবে না বলে প্রত্যাশা করছিল), তবে ট্রেডাররা এই গুরুত্বপূর্ণ বিবৃতির প্রতি প্রতিক্রিয়া দেখায়নি। অস্থিরতার মাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। বাস্তবিক অর্থে ব্রিটিশ পাউন্ডের মূল্য একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করছে, এবং অষ্টমবারের মতো এই চ্যানেলের লোয়ার বর্ডার ব্রেক করে নিম্নমুখী হওয়ার ব্যর্থ প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে। বুধবারে মার্কেটে কোনো পরিবর্তন আসেনি। এ ব্যাপারে কিছু বলতে গেলে আমরা কেবল আশা করতে পারি যে আজ কমপক্ষে ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠকটি কারেন্সি মার্কেটকে কিছুটা উদ্দিপীত করবে; তবে বাস্তবিক অর্থে মার্কেটে খুব বেশি মুভমেন্টের সম্ভাবনা নেই। ট্রেডাররা গত দুই মাস ধরে গুরুত্বপূর্ণ মৌলিক ও সামষ্টিক প্রেক্ষাপট উপেক্ষা করছে এবং শুধুমাত্র ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। এখন ভূ-রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে নতুন কোনো সংবাদও আসছে না, এবং মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব অনেকটা কমে এসেছে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

৩০ এপ্রিল কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বুধবার ৫-মিনিট টাইমফ্রেমে কোনো স্পষ্ট ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। দিন শেষে এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 রেঞ্জে পৌঁছেছিল, যা ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বর্ডার হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু সেখানে স্পষ্ট কোনো রিবাউন্ড বা ব্রেকআউট দেখা যায়নি।

বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে, তবে গত দুই সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই, তাই আমরা 2025 সালের বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতা 2026 সালেও পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি। আমরা ধারণা করছি যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মাত্রা গুরুতরভাবে না বাড়লে গত দুই মাসে মার্কিন ডলারের দর যতটুকু বৃদ্ধি পেয়েছে তা আর ধরে রাখা সম্ভব হবে না। তবে পৃথক ঘটনার ভিত্তিতে মাঝেমধ্যে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেতে পারে, যদিও সামগ্রিকভাবে মার্কেটে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব অনেকটা কমে গেছে।

বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3476-1.3489 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3587-1.3598 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। তবে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বিরাজ করছে এবং ট্রেডাররা অনুঘটকগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে না।

৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3476-1.3489, 1.3587-1.3598, 1.3695, 1.3741-1.3751।আজ যুক্তরাজ্যে ব্যাংক অব ইংল্যান্ডের বৈঠক অনুষ্ঠিত হবে, তবে ট্রেডাররা সম্ভবত গতকাল অনুষ্ঠিত ফেডের বৈঠকের মতোই এই বৈঠকটিও উপেক্ষা করতে পারেন। যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রতিবেদন প্রকাশিত হবে, তবে এই প্রতিবেদনটির প্রভাবে মার্কেটে শক্তিশালী মুভমেন্ট সৃষ্টির সম্ভাবনা বেশ কম।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account