logo

FX.co ★ ৫ মে কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

৫ মে কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের পর্যালোচনা:

৫ মে কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। মূলত আমরা কেবল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ISM সার্ভিসেস সেক্টরের কার্যক্রম সংক্রান্ত সূচক ও কর্মসংস্থান সম্পর্কিত JOLTs প্রতিবেদনের কথা আলাদা করে উল্লেখ করতে পারি। উভয়ই প্রতিবেদনই যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে দুটি কারণে ট্রেডাররা সহজেই এগুলো উপেক্ষা করতে পারে। প্রথমত, গত আড়াই মাস ধরে ট্রেডাররা বেশিরভাগ সামষ্টিক প্রতিবেদন উপেক্ষা করে আসছে। দ্বিতীয়ত, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। মধ্যপ্রাচ্যে এ সপ্তাহে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে এবং তখন ট্রেডাররা খুব কমই অর্থনৈতিক প্রতিবেদনের প্রতি দৃষ্টিপাত করবে। আমরা আশা করছি না যে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে নতুন করে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে, তবে মধ্যপ্রাচ্যে যদি আবার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয় তাহলে উভয় পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখা সম্ভব হবে না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

৫ মে কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

মঙ্গলবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ক্রিস্টিন লাগার্ড, লুইস ডে গুয়িন্ডোস ও ফিলিপ লেইনের বক্তব্য বেশ উল্লেখযোগ্য। তবে গত সপ্তাহের বুধবার ফেডারেল রিজার্ভের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছিল। আমরা জানতে পেরেছি যে 2026 সালে ফেডারেল রিজার্ভ মুদ্রানীতিতে পরিবর্তন আনবে না, আর ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ড অপেক্ষা ও পর্যবেক্ষণের অবস্থান গ্রহণ করেছে এবং বাড়তি মুদ্রাস্ফীতির বিষয়ে অত্যধিক উদ্বিগ্ন নয়, তারা আশা করছে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধান হবে ও হরমুজ প্রণালী অবরোধমুক্ত হবে। যদি জরুরি প্রয়োজন পড়ে, তাহলে ইসিবি ও ব্যাংক অব ইংল্যান্ড এই গ্রীষ্মে মূল সুদের হার বাড়াতে প্রস্তুত, কিন্তু ফেড তা করার অবস্থায় নেই। তাই কয়েক দিনের মধ্যেই ইসিবির প্রতিনিধিদের অবস্থান বদলে যাবে সেই সম্ভাবনা বেশ কম।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত তা প্রত্যাশা অনুযায়ী নয়। গতকাল মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে, এবং আমরা কেবল আশা করতে পারি যে দ্রুতই এই নতুন উত্তেজনা প্রশমিত হবে। তবে এমন একটি পরিণতির সম্ভাবনা মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের মতোই অনিশ্চিত।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে, যদি মধ্যপ্রাচ্য থেকে উত্তেজনা "বৃদ্ধির" খবর আসে, তাহলে উভয় করেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বিরাজ করতে পারে। আজ ইউরো 1.1655-1.1666 রেঞ্জে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3476-1.3489 রেঞ্জে ট্রেড করা যেতে পারে। ইউরোর মূল্যের কারেকশন অব্যাহত রয়েছে, যখন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ব্রিটিশ পাউন্ড চাপের সম্মুখীন হতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account