logo

FX.co ★ হরমুজ প্রণালী অবরোধমুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ: জ্বালানি তেলের দরপতন ঘটেছে

হরমুজ প্রণালী অবরোধমুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ: জ্বালানি তেলের দরপতন ঘটেছে

ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার অপ্রত্যাশিত ঘোষণার প্রেক্ষাপটে জ্বালানি তেলের তীব্র দরপতন ঘটেছে, এবং WTI ক্রুডের দর আবার $100-এ নেমে এসেছে।

হরমুজ প্রণালী অবরোধমুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ: জ্বালানি তেলের দরপতন ঘটেছে

অনেকে এখনও সন্দিহান যে এটি কি অস্থায়ী কোনো সিদ্ধান্ত না কি নতুন কোনো কৌশল। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর সুরক্ষায় হরমুজ প্রণালী দিয়ে করার অতিক্রম করার মিশন অপারেশন "প্রজেক্ট ফ্রিডম" সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে ইরানের সঙ্গে সমঝোতায় উল্লেখযোগ্য অগ্রগতির কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমরা পারস্পরিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হবে যাতে বোঝা যায় চুক্তিটি চূড়ান্ত করা এবং স্বাক্ষর করা যায় কি না।" ট্রাম্প জানিয়েছেন জাহাজগুলোকে সুরক্ষা দিয়ে হরমুজ প্রণালী দিয়ে পারাপারে বিরতি নেয়া হয়েছে এবং ইরানের বন্দর অবরোধ কার্যকর থাকছে। এছাড়া মার্কো রুবিও জানান যে সামরিক অভিযান "এপিক ফিউরি" সমাপ্ত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র তার সামরিক মিশন শেষ বলে বিবেচনা করছে, তবু তাঁরা জোর দিয়ে জানিয়েছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচী চালিয়ে যাওয়াটা অনভিপ্রেত।

এই আকস্মিক কূটনৈতিক উদ্যোগ ট্রেডারদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল—অপারেশন "প্রজেক্ট ফ্রিডম" মাত্র এক দিন আগে, ৪ মে-তে শুরু হয়েছিল এবং অনেক ট্রেডার এটিকে সমঝোতার মনোভাবের বিপরীতে শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবে দেখছিলেন।ট্রাম্পের মন্তব্যের প্রভাব তৎক্ষণাৎ জ্বালানি তেলের মূল্যে প্রতিফলিত হয়েছে। বিনিয়োগকারীরা এই সংবাদকে সংঘাত শিথিল হওয়ার সম্ভাব্য সংকেত হিসেবে ব্যাখ্যা করে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহের পুনরুদ্ধারের সম্ভাবনা উন্মুক্ত হয়েছে বলে বিবেচনা করছেন। উল্লেখযোগ্যভাবে, WTI-এর দর অল্প সময়ের জন্য $100 লেভেলে ফিরে আসে, এবং ব্রেন্টের দর $108-এ নেমে যায়।তবে ইতিবাচক প্রেক্ষাপট বজায় থাকা সত্ত্বেও চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা অব্যাহত থাকায় জ্বালানি তেলের দাম দ্রুতই পুনরায় বৃদ্ধি পেতে পারে। কী ধরনের অগ্রগতি হয়েছে এবং এই বিরতি কতদিন চলবে সে ব্যাপারে ট্রাম্প কোনো কিছি স্পষ্ট করেননি। তেহরানও আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের উদ্যোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অবরোধ এখনও বজায় রয়েছে।

হরমুজ প্রণালী অবরোধমুক্ত করতে কূটনৈতিক উদ্যোগ: জ্বালানি তেলের দরপতন ঘটেছে

বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যের নিকটতম রেজিস্ট্যান্স $106.83 অতিক্রম করাতে হবে। এতে তেলের মূল্যের $113.00-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যাবে, যা অতিক্রম করা বেশ চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে প্রায় $118.80-এর এরিয়া নির্ধারণ করা যায়। তেলের দরপতন হলে মূল্য $100.40-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে; তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর ওপর গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $92.50 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $86.67-এ দরপতনের সম্ভাবনাও রয়েছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account