সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট:

সোমবার GBP/USD পেয়ারের মূল্যের স্বল্প মাত্রার অস্থিরতা পরিলক্ষিত হয়েছে, শুধুমাত্র মার্কেটে সেশন ওপেনের সময়ই একমাত্র উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা গেছে। ব্রিটিশ পাউন্ডের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে এবং একটি নতুন অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন গঠিত হয়েছে। তবে আমরা ধারণা করছি যে ভূ-রাজনৈতিক কারণে গত এক সপ্তাহ ধরে ব্রিটিশ কারেন্সির মূল্য বৃদ্ধি পাচ্ছে না। লক্ষণীয় যে একই সময়ে ইউরোর মূল্য তেমনভাবে বৃদ্ধি পায়নি। তাই আমরা GBP/USD পেয়ারের মূল্যের বর্তমান ঊর্ধ্বমুখী প্রবণতাকে পূর্ববর্তী অযৌক্তিক 300 পিপস দরপতনের বিপরীতে কারেকশন হিসেবে বিবেচনা করছি। যদি তাই সত্য হয়, তাহলে শীঘ্রই কারেকশন সম্পন্ন হবে, ইউরো ও পাউন্ডের মূল্যের পারস্পারিক সম্পর্কের পুনরুদ্ধার হবে, এবং ট্রেডাররা পুনরায় এমন ভূ-রাজনৈতিক সংবাদ ও ঘটনার অপেক্ষায় থাকবে যা তথ্যভিত্তিক—অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা বা অনুমানকে প্রতিষ্ঠিত বাস্তবতা হিসেবে বিবেচনা করার বদলে ট্রেডাররা বাস্তব ঘটনা ও তথ্যের অপেক্ষা করছে। এই মুহূর্তে বলা যায় না যে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হয়েছে; তবে অবনতিও ঘটেনি।
GBP/USD পেয়ারের 5M চার্ট:

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল—এই পেয়ারের মূল্য 1.3476 থেকে বাউন্স করে দিনের শেষে প্রায় 15 পিপস বৃদ্ধি পেয়েছিল। কোনো মুভমেন্ট না হওয়ার চেয়ে এটা ভালো, কিন্তু মার্কেটে বর্তমানে খুবই দুর্বল মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে। নতুন ট্রেডারদের মনে করিয়ে দিচ্ছি যে মুভমেন্ট ছাড়া কোনো সিগন্যাল থেকেই মুনাফা করা যায় না।
মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তবে ভূ-রাজনৈতিক পটভূমি থেকে সমর্থন না পেলে এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখা বেশ কঠিন হবে। মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রার সংঘাত শুরু না হলে মার্কিন ডলারের দর ফেব্রুয়ারি ও মার্চের মতো বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা কঠিন। পৃথক ঘটনার ভিত্তিতে এখনও মার্কিন ডলারের দর কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে আমরা মনে করি না যে মার্কেটে নতুন করে ঝুঁকি এড়ানোর প্রবণতা সৃষ্টি হবে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য আবারও 1.3456-1.3476 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380-1.3386 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়ার উপরে কনসোলিডেট করে, তাহলে লং পজিশনে হোল্ড করে রাখা যেতে পারে এবং মূল্যের 1.3587-1.3598 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695, এবং 1.3741-1.3751। আজ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তেমন কোনো প্রতিবেদন প্রকাশের কথা নেই এবং সেইসাথে কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তাই মার্কেটের ট্রেডাররা শুধুমাত্র ভূ-রাজনৈতিক ও টেকনিক্যাল প্রেক্ষাপটের বিশ্লেষণের দিকে বেশি মনোযোগ দেবে। সেইসাথে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রাও কম থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
