বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

EUR/USD পেয়ারের সাইডওয়েজ চ্যানেলভিত্তিক ট্রেডিং অব্যাহত রয়েছে, যা ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান। ট্রেডাররা এখনও এই পেয়ার ক্রয় বা বিক্রয়ের জন্য স্পষ্ট কোনো ভিত্তি খুঁজে পাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করা হচ্ছে, মৌলিক প্রেক্ষাপটের গুরুত্ব কমে গেছে, এবং ট্রেডাররা আরও হুমকি, আলটিমেটাম বা প্রতিশ্রুতির চেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক খবর ও ঘটনার অপেক্ষায় রয়েছে। ফলস্বরূপ, প্রায় প্রতিদিন খবর আসছে—তবে গত তিন সপ্তাহ ধরে মার্কেটে কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। উদাহরণস্বরূপ, গতকাল যুক্তরাষ্ট্রে ISM পরিষেবা খাতভিত্তিক কার্যক্রম সূচক প্রকাশিত হয়, যেটির ফলাফল প্রত্যাশার তুলনায় শক্তিশালী ছিল। পাশাপাশি ইরান কুয়েতের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলো দুটি বড় অনুঘটক হিসেবে গণ্য হওয়া উচিত—যার ফলে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা ত্বরান্বিত হওয়া উচিত ছিল। এবং মার্কিন ডলারের দর তো বাড়লই—কিন্তু কতটুকু? মাত্র 30 পিপস, এবং এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই রয়ে গেল।
EUR/USD পেয়ারের 5M চার্ট

বুধবার ৫-মিনিট টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সর্বশেষ সেল সিগন্যালগুলো মঙ্গলবার গঠিত হয়েছিল, যখন এই পেয়ারের মূল্য দুবার 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করেছিল। এই শর্ট পজিশনগুলো বুধবারও হোল্ড করা যেত, কারণ বর্তমানে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা বেশ কম এবং সক্রিয় মুভমেন্টের জন্য আরও সময়ের প্রয়োজন।
বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে দেড় মাস ধরে ইউরোর মূল্যের কারেকশন হচ্ছে এবং তিন সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পুনরায় মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে, তবুও আমরা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির আশা করছি না। বেশিরভাগ ট্রেডার মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে, আর নির্দিষ্ট কিছু ভূ-রাজনৈতিক তথ্যের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করছে।
বৃহস্পতিবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া থেকে বাউন্স করে তাহলে নতুন লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, এবং 1.1899-1.1908। বৃহস্পতিবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের বক্তব্য নির্ধারিত রয়েছে এবং সেইসাথে ইউরোজোনের খুচরা বিক্রয় সূচক প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে জবলেস ক্লেইমস বা বেকারভাতার আবেদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমরা মনে করি এই প্রতিবেদনগুলোর প্রভাবে মার্কেটে এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা খুব একটা বাড়বে না।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
