logo

FX.co ★ ৯ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

৯ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

৯ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

EUR/USD পেয়ারের মূল্য তিন সপ্তাহ পর নির্ধারিত রেঞ্জ থেকে বের হয়ে 1.1584-1.1666 এরিয়ার মধ্যে অবস্থান করছে। শুক্রবার এই পেয়ার প্রায় 120 পিপস দরপতনের শিকার হয়ে রেঞ্জ থেকে বের হয়ে এসেছিল। তবে সোমবার মার্কিন ডলারের মূল্যের উত্থান অব্যাহত থাকেনি — কারণ এর জন্য উল্লেখযোগ্য কোনো ভিত্তি ছিল না। হায়ার টাইমফ্রেমগুলোতে (দৈনিক, সাপ্তাহিক) দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে পূর্ববর্তী দরপতনের তুলনায় মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির প্রবণতা তুলনামূলকভাবে খুবই সংক্ষিপ্ত ছিল। তাই আমরা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের তীব্র মূল্য বৃদ্ধির আশা করছি না। পৃথক ঘটনা (ভূ-রাজনৈতিক পরিস্থিতির অবনতি বা যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল) সময়ে সময়ে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ও মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা উস্কে দিতে পারে—তবু প্রতিটি এমন ঘটনা থেকে কেবলই এই বিষয়টিই স্পষ্ট হয় যে মার্কিন ডলারের মূল্যের পূর্ণমাত্রার ঊর্ধ্বমুখী প্রবণতার উপর নির্ভর করা যায় না। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের একটি নতুন নিম্নমুখী প্রবণতা গঠিত হয়েছে। ট্রেন্ডলাইনের অবস্থান অনুযায়ী মার্কেটে বিয়ারিশ প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু আগের মতোই আমরা ধারণা করছি যে মার্কিন ডলারের আরও দর বৃদ্ধির জন্য স্থায়ী সমর্থন হিসেবে সামষ্টিক, মৌলিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের সমন্বিত সহায়তা প্রয়োজন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কেটে বহু গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

৯ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুইটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। এই পেয়ারের মূল্য প্রথমে 1.1527-1.1531 এরিয়া উপরে থেকে নিচে ব্রেক করে পরবর্তীতে আবার নিচ থেকে উপরে উঠেছিল। উভয় ক্ষেত্রেই ট্রেডাররা খুব বেশি উল্লেখযোগ্য মুভমেন্ট দেখতে পায়নি, তবে এই পেয়ারের মূল্য অন্তত নির্ধারিত দিকে 15 পিপস মুভমেন্ট প্রদর্শন করায় ওপেন করা ট্রেড থেকে কোনো লোকসান হয়নি।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে, এবং তিন সপ্তাহের স্থবিরতার পরে নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে, কিন্তু মার্কিন ডলারের আরও মূল্য বৃদ্ধির সম্ভাবনা সম্পূর্ণরূপে ভূ-রাজনৈতিক পরিস্থিতি কীভাবে বিকশিত হয় তার ওপর নির্ভর করবে। ডোনাল্ড ট্রাম্প এখনও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে ইরানের সঙ্গে শিগগিরই একটি চুক্তি চূড়ান্ত করা হবে। যদি এই ধরনের কোনো বাস্তবায়িত হয়, তাহলের মার্কিন ডলারের দরপতন শুরু হবে।

মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1455-1.1474 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1527-1.1531 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1584-1.1594 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। মঙ্গলবার ইউরোজোন বা যুক্তরাষ্ট্রে তেমন কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদনও প্রকাশিত হবে না। আজ জার্মানিতে শিল্প উৎপাদন ও বাণিজ্য ঘাটতি সংক্রান্ত প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রে ADP কর্মসংস্থান ও আবাসন বিক্রয় সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। বর্তমান পরিস্থিতিতে এই প্রতিবেদনগুলোর কোনোটিই কারেন্সি মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account