সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

সোমবার GBP/USD পেয়ারের মূল্যও প্রত্যাশা অনুযায়ী মুভমেন্ট প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। মার্কেটে সেশন শুরুর সময় মার্কিন ডলারের তীব্রভাবে দরপতন ঘটলেও দিনের বাকি সময়ে এটির মূল্য আবার দিনের শুরুর লেভেলে ফিরে আসে, এবং ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এক মাসেরও বেশি সময় ধরে এই পেয়ারের মূল্য একটি ফ্ল্যাট রেঞ্জে অবস্থান করছে। অতএব বর্তমানে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য কোনো জোরালো কারণ নেই, আর ব্রিটিশ পাউন্ডের মতো ঝুঁকিপূর্ণ কারেন্সিগুলোর দর বৃদ্ধির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তবে মোটামুটি গত এক মাস ধরে আমরা ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ট লক্ষ্য করেছি। এই সপ্তাহে ব্যাংক অব ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের বৈঠক নির্ধারিত রয়েছে, এবং যখন স্বল্পসময়ের মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাতের সমাপ্তি ঘটবে, তখন ট্রেডাররা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মনোযোগ সরিয়ে অর্থনীতির দিকে মনোযোগ দিতে পারে। উভয় কেন্দ্রীয় ব্যাংকই জুন মাসে মূল সুদের হার বাড়াবে বা কমাবে বলে মনে হচ্ছে না; তবু ব্যাংক অব ইংল্যান্ড ও ফেডের প্রধান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন, এবং বোনাস হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের এক দিন আগে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। অতএব চলতি সপ্তাহে বেশ আকর্ষণীয় মুভমেন্ট দেখা যেতে পারে, কিন্তু এর ফলে কি পাউন্ডের মূল্য ফ্ল্যাট রেঞ্জ থেকে বেরিয়ে আসবে?
GBP/USD পেয়ারের 5M চার্ট

সোমবার ৫-মিনিটের টাইমফ্রেমে দুইটি সেল সিগন্যাল গঠিত হয়েছে। এই পেয়ারের মূল্য 1.3456-1.3476 এরিয়া থেকে দুইবার বাউন্স করায় নতুন ট্রেডাররা ইউরোপীয় সেশনের শুরুতে অন্তত একটি শর্ট পজিশন ওপেন করার সুযোগ পেয়েছিল। দিনের শেষে এই পেয়ারের 25-30 পিপস দরপতন হয়েছিল, যা ট্রেডাররা মুনাফা হিসেবে অর্জন করতে পারতেন।
মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এক মাস ধরে GBP/USD পেয়ারের ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে, কারণ ভূ-রাজনৈতিক পরিস্থিতি ধারাবাহিকভাবে নেতিবাচক রয়েছে, যার উন্নতি বা অবনতি কোনোটাই ঘটছে না। তবে মধ্যপ্রাচ্যে পুনরায় পূর্ণমাত্রার সংঘাত শুরু না হলে মার্কিন ডলারের দর ফেব্রুয়ারি ও মার্চের মতো বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা কঠিন। যদি মধ্যপ্রাচ্য যুদ্ধের সমাপ্তি ঘটে, তাহলে মার্কিন ডলারের দরপতন ঘটতে পারে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়ার নিচে স্থিতিশীল হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3319-1.3331 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.3380-1.3386 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3456-1.3476 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3175-1.3180, 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3380-1.3386, 1.3456-1.3476, 1.3587-1.3598, 1.3631-1.3641, 1.3695, এবং 1.3741-1.3751। মঙ্গলবার যুক্তরাজ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো উল্লেখযোগ্য প্রতিবেদনও প্রকাশিত হবে না, আর যুক্তরাষ্ট্রে নির্মাণ অনুমোদন ও নতুন আবাসন নির্মাণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এগুলোর প্রভাবে মার্কেটে কোনো বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না বলে ধারণা করা হচ্ছে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
