logo

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ জুলাই

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ জুলাই

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সামরিক সংঘাতের কারণে গত সপ্তাহান্তে বিটকয়েন এবং ইথেরিয়াম উল্লেখযোগ্য দরপতনের শিকার হয়েছে। সপ্তাহজুড়ে সংঘটিত হামলাগুলো উপেক্ষা করা হলেও, সপ্তাহান্তে উভয় পক্ষের সাম্প্রতিক ভারী বোমাবর্ষণ ট্রেডারদের উদ্বিগ্ন করে তুলেছে। বিটকয়েনের মূল্য বর্তমানে প্রায় $62,700-এ অবস্থান করছে, যেখানে ইথেরিয়ামের মূল্য $1,770-এর লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ জুলাই

গত সপ্তাহের একটি উল্লেখযোগ্য দিক হলো, ক্রিপ্টোভিত্তিক স্পট ইটিএফ থেকে টানা আট সপ্তাহ ধরে বিনিয়োগকৃত অর্থ উত্তোলনের ধারাবাহিকতার অবশেষে সমাপ্তি ঘটেছে, কিন্তু এই পুনরুদ্ধারের ফলে বিনিয়োগ বহিপ্রবাহের একটি ক্ষুদ্র অংশই পূরণ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ঘুরে দাঁড়ানোর বিষয়টি এখন ইটিএফে বিনিয়োগ প্রবাহের পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে। গত শুক্রবার শেষ হওয়া পাঁচ কার্যদিবসে, মার্কিন স্পট বিটকয়েন এবং ইথেরিয়ামভিত্তিক ইটিএফগুলো সম্মিলিতভাবে ২৮১.৮ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে, যা মে মাসের শুরুর পর প্রথম ইতিবাচক ফলাফল হিসেবে চিহ্নিত হয়েছে। বিটকয়েনভিত্তিক ইটিএফগুলোতে প্রায় ১৯৭.৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ অন্তঃপ্রবাহ সংগ্রহ করা হয়েছে, যার মাধ্যমে টানা আট সপ্তাহের সেই ধারাবাহিকতার অবসান ঘটেছে, যে সময়ে তহবিলগুলো থেকে প্রায় ৮.২৬ বিলিয়ন ডলার উত্তোলন করা হয়েছিল; যা ছিল ২০২৪ সালের জানুয়ারিতে এই প্রোডাক্টগুলো চালু হওয়ার পর থেকে দীর্ঘতম বিনিয়োগ উত্তোলনের ধারাবাহিকতা। এর আগের সর্বশেষ ইতিবাচক সপ্তাহটি ৮ই মে শেষ হওয়া সপ্তাহে পরিলক্ষিত হয়েছিল, যেখানে প্রায় ৬২২.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ অন্তঃপ্রবাহ দেখা গিয়েছিল।

তবে, সাপ্তাহিক অভ্যন্তরীণ গতিপ্রকৃতি থেকে দেখা যায় যে এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটি অসম এবং ভঙ্গুর ছিল। সপ্তাহটি শুরু হয়েছিল সোমবার ২৬৫.৬৯ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রবাহ দিয়ে, যার পরে মঙ্গলবার আরও সামান্য পরিমাণে ২১.৪৪ মিলিয়ন ডলার বিনিয়োগ যুক্ত হয়। বুধবার ও বৃহস্পতিবার বিনিয়োগকারীরা মোট ১৮০.১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ তুলে নেন, এরপর শুক্রবার ৯০.৪৪ মিলিয়ন ডলারের প্রবাহে তহবিল পুনরুদ্ধার হয়। লক্ষণীয় যে, শুধুমাত্র সোমবারের বিনিয়োগ প্রবাহই পুরো সপ্তাহের মোট পরিমাণকে ছাড়িয়ে গিয়েছিল, যা এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার সীমিত মাত্রাকেই তুলে ধরে। এছাড়াও, শুক্রবারের বিনিয়োগ প্রবাহ মাত্র দুটি প্রোডাক্টকে ঘিরে কেন্দ্রীভূত ছিল: ব্ল্যাকরকের ফ্ল্যাগশিপ আইশেয়ার্স বিটকয়েন ট্রাস্ট ৮৬.৮৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ করে, অন্যদিকে ভ্যানেকের HODL-এ ৩.৬১ মিলিয়ন ডলার যুক্ত হয়, যেখানে বিটকয়েনভিত্তিক অন্যান্য ফান্ডে কোনো মূলধনের আনাগোনা দেখা যায়নি।

ইথেরিয়ামভিত্তিক ইটিএফগুলোতেও রেকর্ড-দীর্ঘ বিনিয়োগ উত্তোলনের ধারাবাহিকতা শেষ করেছে। গত আট সপ্তাহে প্রায় ১.২০ বিলিয়ন ডলার লোকসানের পর ইটিএফ-গুলোতে প্রায় ৮৪.৪ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে এই ক্যাটাগরিতে স্থাপিত পূর্ববর্তী রেকর্ডের সমান।

তবে, এটা মনে রাখতে যে, ইতিবাচক বিনিয়োগ প্রবাহে ফিরে আসা সত্ত্বেও, এই পুনরুদ্ধার পূর্ববর্তী লোকসানের একটি ক্ষুদ্র অংশই কেবল পুষিয়ে নিতে পেরেছে: বিটকয়েনভিত্তিক ইটিএফগুলো আট সপ্তাহে হারানো মূলধনের প্রায় ২.৪% পুনরুদ্ধার করেছে, অন্যদিকে ইথেরিয়ামভিত্তিক ফান্ডগুলো প্রায় ৭% পুনরুদ্ধার করেছে। এই বছর উভয় অ্যাসেট ক্লাসই লোকসানের মধ্যে রয়েছে।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ জুলাই

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $63,500-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $62,900-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $63,500-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $62,500 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $62,900 ও $63,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $61,900-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $62,500-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $61,900-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $62,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $62,500 ও $61,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ১৩ জুলাই

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,807-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,785-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,807-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $1,772 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,785 ও $1,807-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,747-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,772-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,747 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $1,785-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,772 ও $1,747-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account