logo

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1371-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি ইউরোর বাই পজিশন ওপেন করিনি।

কনজিউমার সেন্টিমেন্টের সূচকের দুর্বল ফলাফল গতকালকের ট্রেডিংয়ের পরিস্থিতি নির্ধারণ করে দিয়েছে এবং মার্কিন ডলারের দরপতন ঘটিয়েছে থেকে বঞ্চিত করেছে। কনজিউমার কনফিডেন্স সূচক প্রত্যাশিত ৯২.৪ পয়েন্টে পৌঁছানোর পরিবর্তে ৯০.৮-এ নেমে এসেছে, যা অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়নে অবনতির প্রতিফলন ঘটায়। এই সূচকটির ফলাফল গুরুত্বপূর্ণ কারণ ট্রেডাররা এটি ব্যবহার করে জনগণের ব্যয়ের ইচ্ছা এবং ফলস্বরূপ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বিচার করে। তাই, সূচকটির পতনের ফলে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা দ্রুত কঠোর হওয়ার প্রত্যাশাকে দুর্বল করে দিয়েছে।ইউরো মার্কিন ডলারের এই দরপতনের সুযোগ নিয়েছে। যেহেতু এই হতাশাজনক ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের চাহিদা কমে গেছে, তাই EUR/USD পেয়ারের মূল্যের পুনরুদ্ধার শুরু হয়েছে। অন্যান্য স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদনের ফলাফলও পূর্বাভাসের চেয়ে দুর্বল ছিল, যা মার্কেটে বাড়তি প্রভাব বিস্তার করেছে।

আজ, দিনের প্রথমার্ধে ইউরোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো জার্মানি আমদানি মূল্য সূচক। আমদানি মূল্য সূচক দেশে প্রবেশ করা পণ্যগুলো কতটা ব্যয়বহুল হয়ে উঠছে তা নির্দেশ করে এবং এটিকে মুদ্রাস্ফীতি নির্ধারণের ক্ষেত্রে অগ্রণী সূচক হিসেবে বিবেচনা করা হয়, কারণ সূচকটি বৃদ্ধি পেলে তা ধীরে ধীরে চূড়ান্ত পণ্যের মূল্যে প্রতিফলিত হয়। এই সূচকের দুর্বল ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে, কারণ ফেড বৈঠকের আগে EUR/USD পেয়ারের মূল্যের সাম্প্রতিক বুলিশ মোমেন্টাম আত্মবিশ্বাসের সাথে বজায় রাখার জন্য স্পষ্টভাবেই অভ্যন্তরীণ সহায়তার অভাব রয়েছে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1422-এর (চার্টে গাঢ় সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1404-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1422-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1388-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1404 এবং 1.1422-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1388-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1360-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1404-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1388 এবং 1.1360-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৯ জুলাই। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account