logo

FX.co ★ আর্থার হেইস: এআই খাত ধসের পথে রয়েছে, তবে বিটকয়েনের মূল্য $1 মিলিয়নে পৌঁছাতে পারে

আর্থার হেইস: এআই খাত ধসের পথে রয়েছে, তবে বিটকয়েনের মূল্য $1 মিলিয়নে পৌঁছাতে পারে

বিটকয়েন এবং ইথেরিয়াম এখনও কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে, যা বেশ দীর্ঘ সময় ধরে চলমান থাকতে পারে। গত দেড় মাসে ইথেরিয়াম এবং বিটকয়েন কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও, গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা শেষ হওয়ার কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। ক্রিপ্টো খাতের মৌলিক প্রেক্ষাপট দুর্বলই রয়ে গেছে, যা মূলত স্পট মার্কেটে স্বল্প চাহিদা, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে মূলধন প্রবাহ এবং মুদ্রাস্ফীতি ২%-এ নামিয়ে আনার জন্য ফেডের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কঠোর মুদ্রানীতির ইঙ্গিত দেয়। অতএব, আমরা এখনও বিটকয়েন বা ইথেরিয়ামের টেকসইভাবে মূল্য বৃদ্ধির জন্য কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না।

এদিকে, বিটমেক্সের সাবেক সিইও আর্থার হেইস বলেছেন যে এআই খাতে ধস নামতে পারে কারণ এই খাত ঋণ-নির্ভর অর্থের ওপর গড়ে উঠেছে, যা ২০০৮ সালের মতো নতুন কোনো সংকটের সূত্রপাত ঘটাতে পারে। হেইসের মতে, যদি এআই খাতে ধস নামে, তবে বিটকয়েনের দিকে বিনিয়োগ প্রবাহিত হবে এবং এই "ডিজিটাল স্বর্ণের" মূল্য বেড়ে $1 মিলিয়নে পৌঁছাতে পারে। হেইস উল্লেখ করেন যে, বিনিয়োগকারীরা ডেটা সেন্টার এবং জ্বালানি অবকাঠামোগত ব্যয়কে প্রযুক্তিগত বিনিয়োগ হিসেবে গণ্য করেন, অথচ বাস্তবে এটি মূলত রিয়েল এস্টেট বা আবাসন সম্পদ ইজারা নেওয়ার শামিল। তাই বিটকয়েনের জন্য—যা এআই খাতের বিকাশের কারণে বেশ চাপের মুখে রয়েছে—একমাত্র উপায় হলো ওই খাতের ধসের জন্য অপেক্ষা করা। তবে এমনটা আদৌ ঘটবে কি না, তা মূলত একটি দার্শনিক প্রশ্ন। আমরা এ-ও লক্ষ্য করছি যে, গত এক বছরেরও বেশি সময় ধরে এআই-কে ঘিরে একটি "বাবল" বা কৃত্রিম মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। এটি আদৌ ফেটে যাবে কি না বা তা কখন ঘটবে, সেটা আগে থেকে বলা অসম্ভব। মজার ব্যাপার হলো, রবার্ট কিওসাকি প্রায় পাঁচ বছর ধরে মার্কিন অর্থনীতি, মার্কিন ডলার এবং মার্কিন স্টকের মার্কেটের ধসের পূর্বাভাস দিয়ে আসছেন। কিন্তু আমরা দেখছি যে, এখন পর্যন্ত এমন কোনো ধস ঘটেনি। বিটকয়েনের মূল্য $1 মিলিয়নে পৌঁছানোর সম্ভাবনার বিষয়ে বলতে গেলে, বাস্তবসম্মত তথ্য-উপাত্ত ইঙ্গিত দেয় যে বিশ্বব্যাপী বিটকয়েনের মূল্য যে ঊর্ধ্বমুখী প্রবণতা (যা প্রায় ২০ বছর ধরে চলছে) বজায় রয়েছে তা এখন মন্থর হয়ে আসছে। প্রতিটি নতুন 'সর্বোচ্চ মূল্য' আগেরটির কাছাকাছি অবস্থান করছে। আর কোনো ঊর্ধ্বমুখী প্রবণতাই চিরকাল স্থায়ী হতে পারে না—কেউ কেউ যতই তা কামনা করুক না কেন।

আর্থার হেইস: এআই খাত ধসের পথে রয়েছে, তবে বিটকয়েনের মূল্য $1 মিলিয়নে পৌঁছাতে পারে

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর লক্ষ্যমাত্রার দিকে দরপতনের প্রত্যাশা করছি (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচ্চি লেভেল), যদিও এই লেভেলে মূল্য ইতোমধ্যেই পৌঁছেছে। তবে আমাদের ধারণা, নিম্নমুখী প্রবণতা এখানেই শেষ হবে না। দৈনিক টাইমফ্রেমে $68,000 থেকে $70,700 রেঞ্জে সর্বশেষ বিয়ারিশ FVG প্যাটার্ন গঠিত হয়েছে, যা এই রেঞ্জটিকে আসন্ন কয়েক সপ্তাহে শর্ট পজিশনের পয়েন্ট অব ইন্টারেস্টে (POI) পরিণত করেছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতার সম্ভাবনাই দেখা যাচ্ছে এবং ব্যাপক অস্থিরতা ও ওঠানামা বজায় থাকবে।

আর্থার হেইস: এআই খাত ধসের পথে রয়েছে, তবে বিটকয়েনের মূল্য $1 মিলিয়নে পৌঁছাতে পারে

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে, যা গত বছরের আগস্টে শুরু হয়েছিল। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমের বিয়ারিশ অর্ডার ব্লক অপরিবর্তিত রয়েছে। আমরা মনে করি না যে চলমান নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে, কারণ বিটকয়েন বা ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বর্তমানে ক্রিপ্টো মার্কেটে দ্বিতীয় ধাপে কারেকশন চলছে। যেহেতু একটি 'বুলিশ অর্ডার-ব্লক' গঠিত হয়েছে এবং 'বাই-সাইড লিকুইডিটি' সংগ্রহ করা হয়েছে, তাই শীঘ্রই পুনরায় ইথেরিয়ামের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হতে পারে। তবে একই সময়ে বিটকয়েনের মূল্যের আবার নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে, ফলে আবারও দরপতন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই অর্ডার-ব্লকটি শেষ পর্যন্ত একটি 'বাই সিগন্যাল' গঠন করেছিল এবং ইথেরিয়ামের মূল্য সেই প্যাটার্ন অনুযায়ী প্রতিক্রিয়াও দেখিয়েছিল। কিন্তু বিটকয়েনের দরপতন অব্যাহত থাকলে ইথেরিয়ামের মূল্যই কমতে থাকবে, কারণ বিটকয়েন ডমিন্যান্স ইনডেক্স এখনও উচ্চ পর্যায়ে রয়েছে।

চার্টের ব্যাখা

  • CHOCH — চেঞ্জ অব ক্যারেকটার / ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
  • লিকুইডিটি — লিকুইডিটি, ট্রেডারদের স্টপ‑লস যা মার্কেট‑মেকাররা তাদের পজিশন ওপেন করতে ব্যবহার করে।
  • FVG — ফেয়ার ভ্যালু গ্যাপ। মূল্য প্রায়ই এমন এরিয়াগুলো দ্রুত অতিক্রম করে, যা মার্কেটে ক্রেতা বা বিক্রেতা যেকোনো একপক্ষের অনুপস্থিতি নির্দেশ করে; পরে এই জোনগুলোতে ফিরে এসে মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
  • IFVG — ইনভার্টেড ফেয়ার ভ্যালু গ্যাপ। এমন জোনে ফেরার পর মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি না হয়ে ব্রেকআউট হয় এবং পরে উল্টো দিক থেকে টেস্ট করে।
  • OB — অর্ডার ব্লক। এমন একটি ক্যান্ডেল যা কাজে লাগিয়ে মার্কেট‑মেকাররা লিকুইডিটি ঘটাতে পজিশন ওপেন করেন এবং পরে বিপরীত দিকে নিজের পজিশন ওপেন করেন।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account