logo

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 158.20-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ এই পেয়ারের 100 পিপস দরপতন ঘটেছে।

জুলাই মাসের মার্কিন কর্মসংস্থান বিষয়ক প্রতিবেদনটির ফলাফল প্রত্যাশার চেয়ে অনেক দুর্বল হওয়ায় মার্কিন ডলারের দরপতন ঘটেছে। ৯৭,০০০ কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাসের বিপরীতে 'নন-ফার্ম পেরোল' (কৃষিখাত বহির্ভূত কর্মসংস্থান) ২৩,০০০ কমেছে। যদিও বেকারত্বের হার অপ্রত্যাশিতভাবে কমে ৪.১ শতাংশে নেমে এসেছে (মোট ৬৯ লাখ বেকারসহ), তবুও ট্রেডাররা মূলত নিয়োগের ধীরগতির ওপরই বেশি গুরুত্ব দিয়েছে; একে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার সংকেত এবং ফেডারেল রিজার্ভ কর্তৃক আর্থিক নীতিমালা নমনীয় করার ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হয়েছে। ডলারের এই দরপতনের ফলে জাপানি মুদ্রা ইয়েনের দর বেড়েছে, কারণ হতাশাজনক ফলাফলের জেরে মার্কিন ডলার দুর্বল হওয়ার ফলে এই কারেন্সি পেয়ারের ভারসাম্য ইয়েনের অনুকূলে চলে গেছে। প্রতিবেদনের দুর্বল ফলাফলের কারণে ফেডারেল রিজার্ভের নীতিমালা কঠোর হওয়ার (সুদের হার বাড়ানোর) সম্ভাবনা কমে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের দুই কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশিত আর্থিক নীতিমালার মধ্যকার ব্যবধান সংকুচিত হতে শুরু করেছে; এর ফলে মার্কিন অর্থনীতি নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে ইয়েনের চাহিদা পুনরায় বেড়েছে। USD/JPY পেয়ারের মূল্য কমে যাওয়ায় কারেন্সি মার্কেটে সরকারি হস্তক্ষেপের বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে গেছে। ইয়েনের মূল্য তীব্রভাবে কমে গেলে তা সামাল দিতে ব্যাংক অফ জাপান অতীতে কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ করেছে ঠিকই, কিন্তু ইয়েনের দর বেড়ে গেলে এ ধরনের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা কমে যায়। প্রকাশিত প্রতিবেদনের দুর্বল ফলাফলের কারণে ডলারের ওপর চাপ অব্যাহত থাকায় এই কারেন্সি পেয়ারের মূল্য আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পেয়ারের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট মূলত ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত প্রত্যাশায় যে পরিবর্তন এসেছে, তা কতটা দীর্ঘস্থায়ী হয় তার ওপর নির্ভর করবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.00-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.54-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.00-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 158.27-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.54 এবং 159.00-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.27-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.74-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.54-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.27 এবং 157.74-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account