logo

FX.co ★ মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১২ আগস্ট: S&P 500 এবং নাসডাক সূচকে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১২ আগস্ট: S&P 500 এবং নাসডাক সূচকে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে

গতকাল, মার্কিন স্টক সূচকগুলোতে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে। S&P 500 সূচক 0.48% বৃদ্ধি পেয়েছে, যখন নাসডাক 100 সূচক 0.60% হ্রাস পেয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক 0.34% হ্রাস পেয়েছে।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১২ আগস্ট: S&P 500 এবং নাসডাক সূচকে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে

প্রযুক্তি খাতভিত্তিক কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের প্রভাবে বিনিয়োগকারীরা আবারও এআই-ভিত্তিক কোম্পানিগুলোর স্টকে বিনিয়োগে করায় এশীয় স্টক সূচকগুলো ঊর্ধ্বমুখী হয়েছে এবং মার্কিন স্টক ফিউচার সূচকও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এআই খাতে বিনিয়োগ পরিস্থিতি অন্যতম নির্দেশক হিসেবে বিবেচিত 'কসপি' সূচক 4% বৃদ্ধি পেয়েছে; এর মধ্যে স্যামসাং ইলেকট্রনিক্স ও এসকে হাইনিক্স-এর স্টকের দর প্রায় 7% বৃদ্ধি পেয়েছে। এছাড়া সামগ্রিক 'এমএসসিআই এশিয়া প্যাসিফিক' সূচক 0.7% শতাংশ এবং এশীয় টেক সূচক 2.6% বৃদ্ধি পেয়েছে।

কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আয়ের প্রতিবেদনের ফলাফলই স্টক মার্কেটে পরিলক্ষিত এই আশাবাদের মূল চালিকাশক্তি ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক খাতে ব্যাপক ব্যয়ের ফলে প্রত্যাশার চেয়েও বেশি বিক্রি বাড়ায় কোর-উইভের স্টকের দর আফটার আওয়ার ট্রেডিংয়ে 16% বৃদ্ধি পায়। বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে ইতিবাচক আয়ের পূর্বাভাস প্রকাশের পর সুপার মাইক্রো কম্পিউটারের স্টক দর আফটার আওয়ার ট্রেডিংয়ে 7.6% বেড়ে যায়। এই ফলাফলগুলোর প্রভাবে নাসডাক 100 ফিউচারের দর 0.3% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ইউরোপীয় স্টক সূচকগুলো মোটামুটি স্থিতিশীল অবস্থানে থেকে সেশন শুরুর অপেক্ষায় রয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেও জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ব্রেন্ট ক্রুড গ্রেডের তেলের দর 0.6% বেড়ে প্রতি ব্যারেল $89.45-এ দাঁড়িয়েছে; এর ফলে টানা ছয় দিন ধরে ব্রেন্ট ক্রুডের মূল্য বাড়ল, যা এপ্রিলের পর থেকে দীর্ঘতম ধারাবাহিক মূল্যবৃদ্ধির ঘটনা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংশ্লিষ্ট পক্ষগুলো "এক ধরনের সমঝোতার কাছাকাছি" পৌঁছেছে বলে মন্তব্য করা সত্ত্বেও, মূলত যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী দর কষাকষিতে নিজেদের অবস্থান আরও কঠোর করায় জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেছে।

এসব থেকে বোঝা যায় যে, কোনো সমাধান ছাড়াই দিন যত গড়াচ্ছে, ট্রেডারদের উদ্বেগ ততই বাড়ছে। ট্রেডারদের মধ্যে এই উদ্বেগ ক্রমশ বাড়ছে যে, উভয় পক্ষই এমন সব দাবি উত্থাপন করছে যা পরিস্থিতিকে কেবল আরও জটিল করে তুলছে এবং এর ফলে অদূর ভবিষ্যতে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কমে যাচ্ছে।

কারেন্সি ও ডেবট মার্কেটে সতর্ক মনোভাব বজায় ছিল। মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের এক্সচেঞ্জ রেটের খুব একটা পরিবর্তন হয়নি এবং এটির দর 159.40-এর কাছাকাছি অবস্থান করছিল; বিনিয়োগকারীরা এখন গুরুত্বপূর্ণ 160-এর লেভেলের দিকে মুভমেন্টের ওপর কড়া নজর রাখছেন, কারণ এমনটা ঘটলে জাপানি কর্তৃপক্ষ নতুন করে কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ চালাতে পারে। অধিকাংশ G10-ভুক্ত কারেন্সির বিপরীতে মার্কিন ডলারের কিছুটা দরপতন হয়েছে। ট্রেজারি বন্ডের মার্কেটের স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বেঞ্চমার্ক ১০-বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ প্রায় অপরিবর্তিত থেকে 4.69%-এ অবস্থান করছে। মঙ্গলবার স্বর্ণের যে দরপতন হয়েছিল এটি তা কাটিয়ে উঠেছে এবং এটির মূল্য 0.7% বেড়ে প্রতি আউন্স প্রায় $4,400-এ পৌঁছেছে।

আজ যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (CPI) সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সাথে যুদ্ধ শুরুর ঠিক পরবর্তী মাসগুলোতে জ্বালানি ব্যয়ের যে তীব্র ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, এই প্রতিবেদনে তার চাপ কিছুটা কমে আসার ইঙ্গিত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অর্থনীতিবিদদের গড় পূর্বাভাস অনুযায়ী, আগের মাসে 0.4% হ্রাসের পর জুলাই মাসে এই সূচকে 0.1% বৃদ্ধির চিত্র উঠে আসবে। সূচকটির ফলাফল প্রত্যাশার চেয়ে কমে আসলে বা বৃদ্ধির হার মন্থর হলে তা উদ্বেগ কিছুটা কমাতে সহায়তা করতে পারে; কারণ জুলাই মাসে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডের তিনজন সদস্য ভোট দিয়েছিলেন এবং সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছিলেন।

মার্কিন স্টক মার্কেটের আপডেট, ১২ আগস্ট: S&P 500 এবং নাসডাক সূচকে মিশ্র প্রবণতার সাথে লেনদেন শেষ হয়েছে

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,737-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,756-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,774-এর উপর ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,718-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,698-এ নেমে যেতে পারে এবং $7,678 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account