মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ
EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের ট্রেডিংয়ে কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা ছিল প্রায় 20 পিপস, তাই টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সার্বিক পরিস্থিতির কোনোই পরিবর্তন হয়নি। আমাদের পূর্বাভাস অনুযায়ী, ট্রেডাররা দিনের সব সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন উপেক্ষা করেছে—যার মধ্যে ছিল জার্মানি ও ইউরোজোনের ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট সূচক, যুক্তরাষ্ট্রের নির্মাণ খাত সংক্রান্ত এবং সাপ্তাহিক ADP প্রতিবেদন। বর্তমানে ট্রেডাররা কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদনের ওপরই মনোযোগ দিচ্ছে এবং উল্লিখিত প্রতিবেদনগুলোর কোনোটিই সেই পর্যায়ের নয়। ভূ-রাজনৈতিক পরিস্থিতিও ক্রমাগত নেতিবাচক দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না; ডোনাল্ড ট্রাম্প "ইরানের অর্থনৈতিক পতনের অপেক্ষায় থাকার" কৌশল বেছে নিয়েছেন এবং ইরান হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ অপসারণের হুমকি দেওয়া শুরু করেছে—তবে মনে রাখতে হবে যে কথা আর কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সুতরাং, এই সপ্তাহে মৌলিক বা ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি এবং মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো কোনো বিষয়ও ছিল না। ইউরোর মূল্য স্থিতিশীল রয়েছে এবং এটির মূল্য বৃদ্ধির ভালো সম্ভাবনা বজায় রয়েছে।
EUR/USD পেয়ারের 5M চার্ট

মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে, আনুষ্ঠানিকভাবে দুটি সেল ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকায় কোনো ক্ষেত্রেই কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। নতুন ট্রেডারদের মনে রাখা উচিত যে, মার্কেটে কোনো মুভমেন্ট না ঘটলে ট্রেডিং সিগন্যাল থাকা সত্ত্বেও মুনাফা অর্জন করা অত্যন্ত কঠিন হয়।
বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। গত কয়েক মাসের বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি ইউরোপীয় কারেন্সির মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের ট্রেডাররা ইউরোর পক্ষে থাকা প্রায় সব ইতিবাচক কারণ উপেক্ষা করেছে, তাই এখন আমরা ইউরোর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকার প্রত্যাশা করছি, যদি না ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এতে কোনো বাগড়া দেয়।
বুধবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন হোল্ড করে রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1594 এরিয়া ব্রেকআউট করে ঊর্ধ্বমুখী হয়, তাহলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1665-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1275, 1.1366-1.1377, 1.1461-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1594, 1.1655-1.1665, এবং 1.1745-1.1754। বুধবার ইউরোজোনে জুলাই মাসের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হবে; পাশাপাশি ক্রিস্টিন লাগার্ড একটি ভাষণ দেবেন, যার মাধ্যমে তিনি সেপ্টেম্বর মাসে মুদ্রানীতি কঠোর করার কোনো সম্ভাবনা আছে কি না, সে ব্যাপারে ট্রেডারদের দিকনির্দেশনা দিতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আজ ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী (মিনিটস) প্রকাশিত হবে, যা একটি আনুষ্ঠানিক প্রতিবেদন।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
