logo

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3567-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছে। ফলে এই পেয়ারের মূল্য 30 পিপস বৃদ্ধি পেয়েছে।

ফেডারেল রিজার্ভের জুলাই মাসের বৈঠকের কার্যবিবরণীতে প্রত্যাশার চেয়ে বেশি কঠোর অবস্থান প্রতিফলিত হলেও, মার্কিন ডলারের তীব্র দরপতন ঘটেছে; এই অসঙ্গতির মূল কারণ হলো মার্কিন ট্রেজারি বন্ডের বাইব্যাক বাড়ানোর সিদ্ধান্ত। কার্যবিবরণীতে মার্কিন ডলারের দর বৃদ্ধির উপাদান ছিল, কারণ সুদের হার ৩.৫০–৩.৭৫%-এ অপরিবর্তিত রাখার প্রস্তাবটি মাত্র নয়-তিন ভোটে পাস হয়েছে। ফেড মূল্যস্ফীতি বৃদ্ধির কারণগুলোকে বিচ্ছিন্ন না ভেবে বিস্তৃত প্রবণতা হিসেবে দেখছে এবং এর জন্য শুল্ক আরোপ, জ্বালানির মূল্য বৃদ্ধির, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের ফলে সৃষ্ট চাহিদাকে দায়ী করছে। এই ধরনের মনোভাব ফেড কমিটির কিছু সদস্যের কঠোর অবস্থান গ্রহণের প্রস্তুতির ইঙ্গিত দেয়। মার্কিন ডলারের দরপতনের সুযোগ নিয়ে ব্রিটিশ পাউন্ডের মূল্য এটির বিপরীতে বৃদ্ধি পেয়েছে। মার্কিন ডলারের চাহিদা কমে যাওয়ায় উচ্চ-লাভজনক অ্যাসেটের প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত হয়েছে এবং GBP/USD পেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে।

আজ, দিনের প্রথমার্ধে পাউন্ডের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবেনা, একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন হিসেবে কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াল অর্ডার ব্যালেন্স সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই সূচকটিতে কোম্পানিগুলোতে সমীক্ষার মাধ্যমে উৎপাদন খাতের পরিস্থিতি প্রতিফলিত হয় এবং এটিকে একটি অগ্রণী সংকেত হিসেবে বিবেচনা করা হয়। তবে, কারেন্সি মার্কেটে এর প্রভাব তেমন উল্লেখযোগ্য নয় এবং এটি কদাচিৎ ব্রিটিশ পাউন্ডের মূল্যের মুভমেন্টের উপর প্রভাব বিস্তার করে থাকে। সুতরাং, এই ঘোষণার ফলে পাউন্ডের মূল্যের বড় ধরনের কোনো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা কম।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3635-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3615-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3635-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ চলমান প্রবণতার সাথে সঙ্গতি রেখে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3598-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3615 এবং 1.3635-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3598-এর (চার্টে লাল লাইন) লেভেল পৌঁছানোর পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3575-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3615-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3598 এবং 1.3575-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ আগস্ট। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account