logo

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩১ আগস্ট

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩১ আগস্ট

গত শুক্রবার কেভিন ওয়ার্শের বক্তব্যের পর ট্রেডাররা বিটকয়েনের দরপতন ঘটানোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও, বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্য স্থিতিশীল রয়েছে, যা ক্রিপ্টো মার্কেটে বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সুযোগ করে দিচ্ছে।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩১ আগস্ট

২৮ আগস্ট সমাপ্ত সপ্তাহে বিটকয়েনভিত্তিক স্পট ইটিএফে $924.48 মিলিয়ন ডলারের নিট ইনফ্লো পরিলক্ষিত হয়েছে; এর আগের সপ্তাহে $1.92 বিলিয়ন ডলার ইনফ্লোর পর এটি ছিল টানা দ্বিতীয় ইতিবাচক সাপ্তাহিক ফলাফল। গত দুই সপ্তাহে বিনিয়োগকারীরা বিটকয়েনভিত্তিক ইটিএফে প্রায় $2.85 বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এবং এই ক্যাটাগরিতে মোট অ্যাসেটের মূল্য বেড়ে $97.59 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা $100 বিলিয়ন ডলারের মাইলফলকের খুব কাছাকাছি।

উল্লেখ্য যে, জুলাই মাসটি মোটামুটি শান্তই ছিল; এ সময় কখনো সামান্য ইনফ্লো (যেমন—১০ জুলাই $197.4 মিলিয়ন ডলার এবং ১৭ জুলাই $75.67 মিলিয়ন ডলার) দেখা গেছে, আবার কখনো ৩১ জুলাই $61.53 মিলিয়ন ডলারের সামান্য আউটফ্লো-ও ঘটেছে। আগস্টের শুরুর দিকে পরিস্থিতির মোড় ঘুরে যায়; মার্কিন ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়ায় ৭ আগস্ট সমাপ্ত সপ্তাহে $853.54 মিলিয়ন ডলারের বড় আকারের ইনফ্লো লক্ষ্য করা যায়। ১৪ আগস্ট $389.71 মিলিয়ন ডলারের আউটফ্লোর মাধ্যমে মার্কেটে সাময়িক বিরতি দেখা গেলেও, ২১ আগস্ট সমাপ্ত সপ্তাহে মার্কেটে সর্বোচ্চ শক্তিশালী অবস্থান পরিলক্ষিত হয়—এ সময় $1.92 বিলিয়ন ডলারের ইনফ্লো আসে। এই সময়টি ছিল মূলত শর্ট স্কুইজের চূড়ান্ত পর্যায় এবং বিটকয়েনের দর $80,000 ছাড়িয়ে যাওয়ার ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সময়ে ট্রেডিংয়ের পরিমাণও ব্যাপকভাবে বৃদ্ধি পায়; জুলাই মাসে যেখানে ট্রেডিংয়ের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল—$6.94-$9.37 বিলিয়ন ডলারের মধ্যে—সেখানে সর্বোচ্চ ইনফ্লো-র সপ্তাহে তা বেড়ে $22.15 বিলিয়ন ডলারে পৌঁছায়। এর মাধ্যমে গ্রীষ্মকালীন স্থবিরতা ও কনসলিডেশন ফেজ থেকে বেরিয়ে মার্কেট যে অধিকতর সক্রিয়তার পর্যায়ে প্রবেশ করেছে, তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়।

এই প্রেক্ষাপটটিই গত সপ্তাহের শেষের দিকের নাটকীয় পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছিল। ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিটকয়েনের দর $81,455-এ পৌঁছালেও, শুক্রবার জ্যাকসন হোল সিম্পোজিয়ামে ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে ওয়ার্শের প্রথম নীতি-নির্ধারণী সংক্রান্ত বক্তব্যের পর এটির মূল্য কমে $76,877-$77,838-এর মধ্যে নেমে আসে; অর্থাৎ একদিনেই এটির মূল্য 2.5-3.2% হ্রাস পায়। ওয়ার্শ উল্লেখ করেন যে, মুদ্রাস্ফীতির ২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের "এখনও অনেক কাজ বাকি"; তিনি টানা ৬৫ মাস ধরে উচ্চ মুদ্রাস্ফীতি বজায় থাকার দায়ভার কেন্দ্রীয় ব্যাংকের ওপরই বর্তান এবং স্পষ্টভাবে এই ধারণাটি প্রত্যাখ্যান করেন যে ট্রেডারদের জন্য ফেডারেল রিজার্ভের বিবৃতিই একমাত্র নির্দেশক হওয়া উচিত। এর ফলে, সেপ্টেম্বর মাসের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা তাৎক্ষণিকভাবে ৩৫ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশের কাছাকাছি পর্যায়ে উন্নীত হয়।

এই বক্তব্যের ফলে স্পট বিটকয়েন ইটিএফে টানা নয় দিন ধরে চলা মূলধন প্রবাহের ইতিবাচক ধারা ব্যাহত হয় এবং শুক্রবার $202 মিলিয়ন ডলারের আউটফ্লো ঘটে। সামগ্রিক মার্কেটে 'লং-পজিশন' লিকুইডেশনের একটি ঢেউ দেখা যায়, যার মোট পরিমাণ ছিল $350 মিলিয়ন থেকে $468 মিলিয়ন ডলারের মধ্যে; এ সময় ইথেরিয়ামের দর 2.7 এবং XRP-র দর প্রায় 5% হ্রাস পায়।

তবে, বক্তব্যের ধরনে এমন নাটকীয় পরিবর্তন সত্ত্বেও আগস্ট মাসের মুভমেন্টের সামগ্রিক সক্ষমতাকে খর্ব করা সম্ভব হয়নি; কারণ ১৫ই আগস্টের পর থেকে বিটকয়েনের মূল্য 23.2% বেড়েছে এবং পুরো মাসজুড়ে বিভিন্ন ফান্ডে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $3.1-$3.3 বিলিয়ন ডলারে—যা এই ইনভেস্টমেন্ট প্রোডাক্টের ইতিহাসে অন্যতম সেরা ফলাফল।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩১ আগস্ট

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $79,200-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $78,400-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $79,200-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $77,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $78,400 ও $79,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $77,000-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $77,900-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $77,000-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $78,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $77,900 ও $77,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৩১ আগস্ট

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,480-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $2,448-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $2,480-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি $2,432 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $2,448 ও $2,480-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $2,403-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $2,432-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $2,403 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা #2: যদি মূল্য $2,448-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $2,432 ও $2,403-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account