logo

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১১ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১১ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 154.28-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছে।

গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের 'প্রডিউসার প্রাইস' বা উৎপাদক মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের প্রভাবে ইয়েনের বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে; বার্ষিক চিত্তিতে মার্কিন উৎপাদন মূল্য সূচক বেড়ে 5.4%-এ পৌঁছেছে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। সাধারণত এমন পরিস্থিতিতে USD/JPY কারেন্সি পেয়ারে মার্কিন ডলারের দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কথা, কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে জাপানের বন্ডের সাথে দেশটির বন্ডের ইয়েল্ড বা আয়ের হারের ব্যবধান বেড়ে যায় এবং প্রথাগতভাবেই তা ইয়েনের দরপতন ঘটায়। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন এবং আমি জাপানি ইয়েনকে এখনই হিসাবের বাইরে রাখব না। মার্কিন উৎপাদক মূল্য সূচকের ইতিবাচক ফলাফলের বিপরীতেও বেশ কিছু কার্যকর কারণের ভিত্তিএ ইয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। কারেন্সি মার্কেটে যুক্তরাষ্ট্র ও ব্যাংক অফ জাপানের অব্যাহত হস্তক্ষেপ সামগ্রিকভাবে মার্কিন ডলারকে দুর্বল করছে, বিনিয়োগকারীরা 'ক্যারি ট্রেড' (কম সুদের হারে ঋণ নিয়ে বেশি আয়ের খাতে বিনিয়োগ) কমিয়ে আনছেন এবং ট্রেডাররা আত্মবিশ্বাসের সাথে আশা করছে যে আগামী সপ্তাহেই ব্যাংক অফ জাপান সুদের হার স্বাভাবিক করার পদক্ষেপ নিতে পারে। আমার মতে, এ কারণেই যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির ইঙ্গিত সত্ত্বেও এই কারেন্সি পেয়ারের মূল্য খুব একটা বাড়েনি; ফলে অন্যান্য কারেন্সির তুলনায় ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের মূল্যের এই উত্থান বেশ সীমিত ছিল।

আমার মতে, USD/JPY-এর পেয়ারের মূল্যের ভবিষ্যৎ মুভমেন্ট মূলত দুটি বিপরীতমুখী শক্তির লড়াইয়ের ওপর নির্ভর করবে—একদিকে রয়েছে মূল্যস্ফীতি বৃদ্ধির জেরে ফেডারেল রিজার্ভের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা, এবং অন্যদিকে রয়েছে কারেন্সি মার্কেটে ব্যাংক অব জাপানের হস্তক্ষেপ ও মুদ্রানীতি স্বাভাবিকীকরণের সম্মিলিত প্রভাব। আজ মার্কিন ভোক্তা মূল্য সূচক (CPI) প্রকাশের আগে ইয়েনের দৃঢ় অবস্থান বজায় থাকবে বলে আমার ধারণা; তবে ভোক্তা মূল্য সূচকের হার যদি অপ্রত্যাশিতভাবে বেশি হয়, তবে এই কারেন্সি পেয়ারের মূল্যের তীব্র অস্থিরতা দেখা যেতে পারে—বিষয়টি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১১ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 155.06-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 154.35-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 155.06-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 153.98-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 154.35 ও 155.06-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 153.98-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 153.10-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 154.35-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 153.98 এবং 153.10-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১১ সেপ্টেম্বর। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account