logo

FX.co ★ ফেডারেল রিজার্ভ ও মার্কিন ডলারের ওপর আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের সম্ভাব্য প্রভাব (USD/JPY এবং GBP/USD-এর পুনরায় দরপতন শুরু হতে পারে)

ফেডারেল রিজার্ভ ও মার্কিন ডলারের ওপর আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের সম্ভাব্য প্রভাব (USD/JPY এবং GBP/USD-এর পুনরায় দরপতন শুরু হতে পারে)

আজ মার্কিন যুক্তরাষ্ট্রে আগস্ট মাসের ভোক্তা মূল্যস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে, যা ফেডারেল রিজার্ভের নীতি-নির্ধারণেঢ় ওপর প্রভাব ফেলতে পারে এবং সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।

প্রথমে গতকাল প্রকাশিত উৎপাদক মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনের প্রতি মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়ার দিকে আলোকপাত করা যাক; আগস্ট মাসে প্রতিবেদনটির 'হেডলাইন' এবং 'কোর'—উভয় সূচকেই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল। স্বাভাবিকভাবেই ট্রেডাররা এই পরিস্থিতির প্রতি স্পষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে: ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যা ২০২৩ সালের শরতের পর আর দেখা যায়নি—সেই সময় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর প্রক্রিয়া শেষ করে ২০২৪ সালের শরতে সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু করেছিল।

তবে মার্কেটের বর্তমান পরিস্থিতির কথায় ফিরে আসা যাক। উৎপাদক মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর মাসের বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে, তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা সীমিত ছিল। এর আংশিক কারণ হলো আজ প্রকাশিতব্য ভোক্তা মূল্যস্ফীতি প্রতিবেদন। পিপিআই (PPI) বা উৎপাদক মূল্য সূচকের সংক্রান্ত বিপরীতে, সিপিআই (CPI) বা ভোক্তা মূল্য সূচকের ক্ষেত্রে বার্ষিক-ভিত্তিক হারে কোনো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে না। বরং, হেডলাইন ইনফ্লেশনের ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার ৩.৪%-এ অপরিবর্তিত থাকার এবং কোর সূচকের ক্ষেত্রে তা ২.৫% থেকে কমে ২.৪%-এ নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে।

মার্কেটে কী ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে?

আমার ধারণা, যদি প্রতিবেদনটির ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়, তবে ট্রেডাররা এটিকে ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার বৃদ্ধি স্থগিত রাখার প্রক্রিয়া অব্যাহত রাখার একটি সুযোগ হিসেবে বিবেচনা করতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন ডলারের ওপর চাপ সৃষ্টি হবে এবং ক্রিপ্টোকারেন্সি ও স্টক মার্কেট সূচকগুলো—পাশাপাশি স্বর্ণ ও রুপার মূল্যের—ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হবে। তবে যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে এবং প্রতিবেদনে মূল্যস্ফীতির অনাকাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পায়—যা হয়তো অপরিশোধিত তেলের উচ্চমূল্যের কারণে হতে পারে—তখন সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনার প্রেক্ষিতে মার্কেটে ঠিক বিপরীত প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

পরিশেষে বলা যায়, উভয় পরিস্থিতিরই ঘটার সম্ভাবনা রয়েছে এবং যেকোনো একটি ঘটার সম্ভাবনা প্রায় ৫০%।

দৈনিক পূর্বাভাস:

ফেডারেল রিজার্ভ ও মার্কিন ডলারের ওপর আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের সম্ভাব্য প্রভাব (USD/JPY এবং GBP/USD-এর পুনরায় দরপতন শুরু হতে পারে)

ফেডারেল রিজার্ভ ও মার্কিন ডলারের ওপর আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের সম্ভাব্য প্রভাব (USD/JPY এবং GBP/USD-এর পুনরায় দরপতন শুরু হতে পারে)

USD/JPY

যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতি বিষয়ক প্রতিবেদনের অপেক্ষায় থাকা অবস্থায় এই কারেন্সি পেয়ারের মূল্য 156.65-এর নিচে অবস্থান করছে। প্রতিবেদনটির ফলাফল যদি প্রত্যাশা অনুযায়ী হয়, তবে এই পেয়ারের মূল্য 152.15-এর দিকে নেমে যেতে পারে। 153.87-এর লেভেলটি সেল পজিশন ওপেন করার ক্ষেত্রে একটি উপযুক্ত এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করতে পারে এবং এক্ষেত্রে 155.08-এ স্টপ-লস নির্ধারণ করা যেতে পারে।

GBP/USD

এই কারেন্সি পেয়ারের মূল্য 1.3500-এর সাপোর্ট লেভেলের উপরে অবস্থান করছে। মার্কিন ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল যদি পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি হয়, তবে তা মার্কিন ডলারকে শক্তিশালী করতে পারে। ফলে এই পেয়ারের মূল্য 1.3420-এর দিকে নেমে যেতে পারে। 1.3487 লেভেলটি সেল পজিশনের জন্য এন্ট্রি লেভেল হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে 1.3568-এ স্টপ-লস নির্ধারণ করা যেতে পারে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account