logo

FX.co ★ ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির অপেক্ষায় ট্রেডাররা; মার্কেটে শান্ত ভাব বজায় রয়েছে, জ্বালানি তেলের কিছুটা দরপতন এবং স্বর্ণের মূল্যের পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে

ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির অপেক্ষায় ট্রেডাররা; মার্কেটে শান্ত ভাব বজায় রয়েছে, জ্বালানি তেলের কিছুটা দরপতন এবং স্বর্ণের মূল্যের পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে

টানা চার দিনের দরপতনের ধারাবাহিকতার সমাপ্তি ঘটিয়ে এশীয় ইকুইটি সূচকের 0.4% উত্থান ঘটেছে এবং বুধবার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের স্টক সূচকের ফিউচারের দর প্রায় 0.2% শতাংশ বেড়েছে; পাশাপাশি ইউরোপীয় স্টক মার্কেটেও ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে সেশন শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে। বর্তমানে ট্রেডাররা ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি বলে ধরে নিচ্ছে। এই প্রত্যাশা বা আস্থার কারণেই ঝুঁকিপূর্ণ অ্যাসেটের মূল্যের নাটকীয় বৃদ্ধির পরিবর্তে পরিমিত বৃদ্ধি দেখা যাচ্ছে; অর্থাৎ, বিনিয়োগকারীরা কোনো আকস্মিক পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার চেয়ে বরং প্রত্যাশিত পরিস্থিতির নিশ্চিতকরণের ব্যাপারে অপেক্ষা করতেই বেশি আগ্রহী।

ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির অপেক্ষায় ট্রেডাররা; মার্কেটে শান্ত ভাব বজায় রয়েছে, জ্বালানি তেলের কিছুটা দরপতন এবং স্বর্ণের মূল্যের পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে

দৈনিক ট্রেডিং সেশনে ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ বেড়ে 5.04%-এ পৌঁছায়—যা ২০০৭ সালের পর সর্বোচ্চ এবং গতকালের সর্বোচ্চ স্তর 5.02%-এরও বেশি—তবে এশীয় সেশনের সময় তা কিছুটা কমে 4.99%-এর কাছাকাছি নেমে আসে। জ্বালানির মূল্য বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা—উভয় মিলিয়েই গত কয়েক দিনে বন্ড মার্কেটে ব্যাপক বিক্রয়ের প্রবণতা সৃষ্টি হয়েছিল; বর্তমানে বন্ডের ইয়েল্ডের সামান্য নিম্নমুখী প্রবণতা সম্ভবত ফেডারেল রিজার্ভের নীতিমালা সংক্রান্ত প্রত্যাশা পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি স্বল্পমেয়াদে ওভারবট কন্ডিশনের ফলাফল।

কমোডিটি মার্কেট থেকে কিছুটা স্বস্তি মিলেছে: যুক্তরাষ্ট্রের মজুদ বৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এবং সরবরাহ-জনিত কারণে জ্বালানি তেলের মূল্যের সাম্প্রতিক যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল তা অতিরিক্ত মনে হওয়ায়, ব্রেন্ট ক্রুড গ্রেডের তেলের দর প্রায় 0.5% কমে $108.20-এ নেমে এসেছে।

এদিকে, টানা দুই সেশনের দরপতনের পর স্বর্ণের মূল্য কিছুটা বেড়ে আউন্সপ্রতি প্রায় $4,330-এ ফিরে এসেছে। বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার বৃদ্ধি সাময়িকভাবে থমকে যাওয়ার মধ্যে স্বর্ণের এই ঘুরে দাঁড়ানোর বিষয়টি একটি ধারণাকেই জোরালো করে—আর তা হলো, ফেডারেল রিজার্ভের বিভিন্ন ধরনের সিদ্ধান্তের প্রেক্ষাপটেও স্বর্ণের মূল্য সাপোর্ট লেভেলের উপরে বজায় থাকতে পারে। সিদ্ধান্তটি সুদের হার বাড়ানোর মতো হোক (যা অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়ায়) কিংবা বিরতি দেওয়ার মতো (যা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের উপর আস্থা নিয়ে প্রশ্ন তোলে)—উভয় ক্ষেত্রেই এমনটা ঘটা সম্ভব।

যুক্তরাষ্ট্রের সিনেট ক্রিপ্টো মার্কেট কাঠামো বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বিল আটকে দেওয়ার পর বিটকয়েন চাপের মুখে রয়েছে। এই সিদ্ধান্তটি কঠোর নিয়ন্ত্রণের পক্ষে থাকা ব্যক্তিদের জন্য সুবিধাজনক হলেও ক্রিপ্টো মার্কেটের উপর তা নেতিবাচক প্রভাব ফেলেছে; কারণ, এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রবাহের একটি সম্ভাব্য চালিকাশক্তি বাধাগ্রস্ত হলো।

আমি উপরে যেমনটি উল্লেখ করেছি, ফেডের বৈঠকই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় এবং বাজেট ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ, ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শ ও তাঁর সহকর্মীরা আর্থিক নীতিমালা কঠোর করতে পারেন—এই প্রত্যাশাকে আরও জোরদার করেছে। আমার মতে, ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা ছাড়া সুদের হার বৃদ্ধির ঝুঁকিকে মার্কেটে অবমূল্যায়ন করা হচ্ছে: এমন পরিস্থিতি বিনিয়োগকারীদের মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দীর্ঘমেয়াদী বন্ডে দীর্ঘমেয়াদী প্রিমিয়াম নিশ্চিত করতে বাধ্য করবে, এমনকি স্বল্পমেয়াদী সুদের হার ফেডের গতিপথ অনুসরণ করলেও।

ফেড কর্তৃক সুদের হার বৃদ্ধির অপেক্ষায় ট্রেডাররা; মার্কেটে শান্ত ভাব বজায় রয়েছে, জ্বালানি তেলের কিছুটা দরপতন এবং স্বর্ণের মূল্যের পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,607-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,633-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,656-এর উপর ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,574-এ থাকা অবস্থায় ক্রেতাদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,563-এ নেমে যেতে পারে এবং $7,546 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account