logo

FX.co ★ কেন বিটকয়েন এবং ইথেরিয়ামের দরপতন ঘটছে না?

কেন বিটকয়েন এবং ইথেরিয়ামের দরপতন ঘটছে না?

আগস্টের মাঝামাঝি সময়ে ব্যাপক উত্থানের পর থেকে বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য বেশ কয়েক সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করছে। তবে এর অর্থ এই নয় যে, গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা সমাপ্তি ঘটেছে। দৈনিক টাইমফ্রেমে বিটকয়েন মূল্য $60,000–$82,500-এর রেঞ্জের মধ্যে আটকে আছে, অথচ সাপ্তাহিক চার্টে এখনও নিম্নমুখী প্রবণতাই দেখা যাচ্ছে। তাই মানুষ যা-ই বলুক না কেন, আমরা মনে করি না যে গ্রীষ্মকালে কোনো নতুন 'বুল মার্কেট' বা উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছিল। অনেক বিশ্লেষক এখনও সেই চার-বছরের চক্রের কথা উল্লেখ করছেন—যে ইঙ্গিত অনুযায়ী, এই শরতে দীর্ঘ এক বছরের কারেকশন শেষ করে নতুন করে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়া উচিত—কিন্তু এই চার-বছরের চক্র কোনো অপরিবর্তনীয় বা চিরন্তন নিয়ম নয়।

এই সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার প্রভাবে শীর্ষস্থানীয় ও দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির দরপতন ঘটার কথা ছিল। প্রথমত, মার্কিন সিনেট বহুল আলোচিত ক্ল্যারিটি অ্যাক্ট পাশ করাতে ব্যর্থ হয়েছে; যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো ও ডিজিটাল অ্যাসেট খাতের জন্য একটি নিয়ন্ত্রণমূলক কাঠামো তৈরি করাই এই আইনটির মূল লক্ষ্য ছিল। এরপর, সর্বশেষ বৈঠকে ফেডারেল রিজার্ভের কঠোর বা হকিশ অবস্থান গ্রহণ করে এবং ঘোষণা দেয় যে, মূল্যস্ফীতি ২ শতাংশে নেমে না আসা পর্যন্ত তারা সুদের হার বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত রাখবে। অনেক বিশেষজ্ঞ ক্রিপ্টো মার্কেটে নতুন করে 'বুল মার্কেট' বা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর বিষয়টি এই আইন পাশের সাথে যুক্ত করেছিলেন, কারণ আইনটি পাশ হলে বিটকয়েন ও ইথেরিয়ামে বিনিয়োগ অনেক সহজ ও নিরাপদ হতো। কিন্তু মার্কিন সিনেট বিলটির ওপর ভোট দিতে অস্বীকৃতি জানায় এবং বেশ কয়েকজন রিপাবলিকান এর বিরোধিতা করেন—যদিও ডোনাল্ড ট্রাম্প সক্রিয়ভাবে এই বিলটির পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

কেভিন ওয়ার্শও প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সত্যি বলতে, আমরা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারিনি যে ওয়ার্শ হোয়াইট হাউসের প্রভাবমুক্ত হয়ে কোনো অবস্থান গ্রহণ করবেন; কিন্তু ফেডের গতকালের বৈঠকের ফলাফল প্রমাণ করেছে যে সুদের হার নির্ধারণকারী কমিটি ট্রাম্পকে ভয় পায় না এবং কেভিন ওয়ার্শ তাঁকে কোনো অভিভাবক বা হর্তাকর্তা মনে করেন না—তাই তিনি কেবলই হোয়াইট হাউসের নির্দেশ মেনে চলবেন না। যদি ফেডারেল সুদের হার ক্রমাগত বাড়তে থাকে, তাহলে ঝুঁকিপূর্ণ অ্যাসেটের তুলনায় নিরাপদ বিনিয়োগের চাহিদা বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সির চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অ্যাসেট খুঁজে পাওয়া কঠিন। তাই, বছরের শেষ নাগাদ ইথেরিয়াম ও বিটকয়েনের দরপতনের সম্ভাবনা বাড়ছে। শুধুমাত্র জোরালো ও বড় ধরনের একটি পাম্পই এই "ডিজিটাল স্বর্ণ" ও "ডিজিটাল রৌপ্য"-কে রক্ষা করতে পারে। মনে রাখবেন: যেকোনো মার্কেটে কোনো অ্যাসেটের মূল্যের ওঠানামা কেবল সংবাদের ওপর নির্ভর করে না—বরং তা নির্ভর করে ট্রেডারদের কার্যকলাপের ওপর।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

কেন বিটকয়েন এবং ইথেরিয়ামের দরপতন ঘটছে না?

আগস্ট মাসের ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও এখনও বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। আমরা এখনও $57,500-এর (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট) দিকে দরপতনের আশংকা করছি, যদিও বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই এই লেভেলে পৌঁছেছে। আমরা মনে করি না যে ক্রিপ্টো মার্কেটের সার্বিক নিম্নমুখী প্রবণতা শেষ হয়ে গেছে। বিটকয়েনের মূল্যের সাম্প্রতিক উত্থানকে কেবল দুর্বল একটি কারেকশন বলে মনে হচ্ছে এবং লং পজিশন ওপেন করার জন্য কার্যকর কোনো কারণ দেখা যাচ্ছে না। বিটকয়েনের মূল্য $82,850-এ পৌঁছানোর পর মার্কেটে লিকুইডিটি কমে যেতে পারে, যা নতুন করে দরপতন ঘটাতে পারে। 4-ঘণ্টার চার্টে, যেহেতু সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির কাছে ডেভিয়েশন গঠিত হয়েছে, তাই শীঘ্রই বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে, যেখানে $78,400 এবং $81,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

কেন বিটকয়েন এবং ইথেরিয়ামের দরপতন ঘটছে না?

দৈনিক টাইমফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে নিকটতম বিয়ারিশ FVG-টি ফিল-আপ করা হয়েছে, কিন্তু সেই FVG-টি পূর্ববর্তী প্রবণতার মধ্যেই রয়েছে এবং যদি এতে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তবে তা সম্ভবত কারেকশন হিসেবে বিবেচিত হবে। 4-ঘণ্টার টাইমফ্রেমে দুইবার ডেভিয়েশন গঠনের পর, ইথেরিয়ামের মূল্য উক্ত চ্যানেলের লোয়ার ব্যান্ডের দিকে নেমে এসেছে; এই লেভেল থেকে লিকুইডিটি সংগ্রহের মাধ্যমে একটি বাই সিগন্যাল গঠিত হতে পারে। বিটকয়েনের ক্ষেত্রেও ইতোমধ্যে অনুরূপ একটি সিগন্যাল দেখা গেছে। আগামী দিনগুলোতে টেকনিক্যাল কারণে ইথেরিয়ামের মূল্য বৃদ্ধি পেতে পারে, যার লক্ষ্যমাত্রা হিসেবে $2,450 এবং $2,544 লেভেল নির্ধারণ করা যেতে পারে।

চার্টের ব্যাখা

CHOCH—ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account