logo

FX.co ★ ক্ল্যারিটি অ্যাক্ট পাসের কোনো সম্ভাবনা কি এখনও আছে?

ক্ল্যারিটি অ্যাক্ট পাসের কোনো সম্ভাবনা কি এখনও আছে?

আগস্টের মাঝামাঝি সময়ে ব্যাপক উত্থানের পর থেকে বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য বেশ কয়েক সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করছে। তবে এর অর্থ এই নয় যে, গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে। দৈনিক টাইমফ্রেমে বিটকয়েন মূল্য $60,000–$82,500-এর সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আটকে আছে, অথচ সাপ্তাহিক চার্টে এখনও নিম্নমুখী প্রবণতাই দেখা যাচ্ছে। তাই মানুষ যা-ই বলুক না কেন, আমরা মনে করি না যে গ্রীষ্মকালে কোনো নতুন 'বুল মার্কেট' বা উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছিল। অনেক বিশ্লেষক এখনও সেই জাদুকরি চার-বছরের চক্রের কথা উল্লেখ করছেন—যে ইঙ্গিত অনুযায়ী, এই শরতে দীর্ঘ এক বছরের কারেকশন শেষ করে নতুন করে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়া উচিত—কিন্তু এই চার-বছরের চক্র মিশরের গিজা পিরামিড না যা বদলাবে না। এটি কোনো অপরিবর্তনীয় বা চিরন্তন নিয়ম নয়।

আমাদের মতে, সেপ্টেম্বরের শুরুতে সঙ্গত দুটি কারণেই বিটকয়েন পুনরায় দরপতনের শিকার হয়েছে। প্রথমত, মার্কিন সিনেট আবারও ক্ল্যারিটি অ্যাক্ট পাশ করার প্রক্রিয়া আটকে দিয়েছে; এর বিরুদ্ধে কেবল ডেমোক্র্যাটরাই নয়, বরং বেশ কয়েকজন রিপাবলিকানও অবস্থান নিয়েছিলেন। এরপর ফেডারেল রিজার্ভ কেবল মূল সুদের হারই বাড়ায়নি, বরং মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। এর মানে, ট্রেডাররা এখন যৌক্তিকভাবেই আরও দুই-তিন ধাপে আর্থিক নীতিমালা কঠোর হওয়ার বিষয়ে আশা করতে পারে। ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি যে বিটকয়েনের জন্য একটি নেতিবাচক বিষয়, তা কি আর কাউকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে?

প্রসঙ্গত, এই দুটি ঘটনার পর ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট অনেক কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। উদাহরণস্বরূপ, কয়েনবেসের শেয়ারের দাম প্রায় ১০% কমেছে এবং স্ট্র্যাটেজি-র শেয়ারের দাম কমেছে ৫%। কোম্পানিগুলোর প্রতিনিধিরা উল্লেখ করেছেন যে বিটকয়েনের প্রবৃদ্ধির মৌলিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে, তবে "তাদের অভ্যন্তরীণ মডেলগুলো এখনও ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।" অবশ্য এই "ইতিবাচক সম্ভাবনা" ঠিক কী এবং কীসের ওপর ভিত্তি করে তা বলা হচ্ছে, সে বিষয়ে কেউ কোনো ব্যাখ্যা দেয়নি। বিটকয়েনের মূল্য কেবল বাড়তেই থাকবে—এটাই শেষ কথা!

উল্লেখ্য যে, ডেমোক্র্যাটরা আবারও 'ক্ল্যারিটি অ্যাক্ট' পাসের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আর্থিক স্বার্থের বিষয়টি সামনে এনেছেন। ঠিক এই কারণেই তারা এর পক্ষে ভোট দিতে অনিচ্ছুক। বর্তমানে বিশেষজ্ঞরা কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে আর কোনো ভোটের আশা করছেন না। সম্ভবত ২০২৭ সালে নতুন করে ভোট অনুষ্ঠিত হবে, যখন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট—উভয় কক্ষেই নতুন সদস্য থাকবে। তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল; এর মানে, বর্তমান কংগ্রেসের তুলনায় নতুন কংগ্রেসে "ডেমোক্র্যাটদের" আধিপত্য অনেক বেশি থাকতে পারে। সেক্ষেত্রে 'ক্ল্যারিটি অ্যাক্ট' পাস হওয়ার সম্ভাবনা আরও কমে যাবে।

ক্ল্যারিটি অ্যাক্ট পাসের কোনো সম্ভাবনা কি এখনও আছে?

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

আগস্ট মাসের ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও এখনও বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। আমরা এখনও $57,500-এর (তিন বছরের ঊর্ধ্বমুখী প্রবণতার 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট) দিকে দরপতনের আশংকা করছি, যদিও বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই এই লেভেলে পৌঁছেছিল। ক্রিপ্টো মার্কেটের সার্বিক নিম্নমুখী প্রবণতা এখনও শেষ হয়নি।

বিটকয়েনের মূল্যের সাম্প্রতিক উত্থানকে কেবল দুর্বল একটি কারেকশন বলে মনে হচ্ছে এবং লং পজিশন ওপেন করার জন্য কার্যকর কোনো কারণ দেখা যাচ্ছে না। বিটকয়েনের মূল্য $82,850-এ পৌঁছানোর পর মার্কেটে লিকুইডিটি কমে যেতে পারে, যা নতুন করে দরপতন ঘটাতে পারে। 4-ঘণ্টার চার্টে, যেহেতু সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির কাছে ডেভিয়েশন গঠিত হয়েছে, তাই শীঘ্রই বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে, যেখানে $78,400 এবং $81,200-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ক্ল্যারিটি অ্যাক্ট পাসের কোনো সম্ভাবনা কি এখনও আছে?

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি।

দৈনিক চার্টে নিকটতম বিয়ারিশ FVG-টি ফিল-আপ করা হয়েছে, কিন্তু সেই FVG-টি পূর্ববর্তী প্রবণতার মধ্যেই রয়েছে এবং যদি এর ফলে মার্কেটে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তবে তা সম্ভবত কারেকশন হিসেবে বিবেচিত হবে।

4-ঘণ্টার টাইমফ্রেমে দুইবার ডেভিয়েশন গঠনের পর, ইথেরিয়ামের মূল্য উক্ত চ্যানেলের লোয়ার ব্যান্ডের দিকে নেমে এসেছে; লোয়ার ব্যান্ডের কাছাকাছি কোনো ডেভিয়েশন গঠিত হয়নি, তবে স্পষ্টভাবে তৃতীয়বারের মতো সেখানে রিবাউন্ড হতে দেখা গেছে এবং এটিকে বাই সিগন্যাল হিসেবেও বিবেচনা করা যেতে পারে। বিটকয়েনের ক্ষেত্রেও ইতোমধ্যে অনুরূপ একটি সিগন্যাল দেখা গেছে।

টেকনিক্যাল চার্ট অনুযায়ী, আগামী দিনগুলোতে ইথেরিয়ামের মূল্য বৃদ্ধি পেতে পারে, যার লক্ষ্যমাত্রা হিসেবে $2,450 এবং $2,544 লেভেল নির্ধারণ করা যেতে পারে।

চার্টের ব্যাখা

CHOCH—ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account