logo

FX.co ★ ২২ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

২২ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

২২ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার আবারও EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশনের প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল—তবে শুক্রবার ও বৃহস্পতিবারের মতোই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ট্রেডাররা এখন পর্যন্ত এই পেয়ারের মূল্যের 1.1461–1.1471-এর সাপোর্ট জোন ব্রেক করাতে পারেননি, আবার এই পেয়ারের মূল্য বৃদ্ধি ঘটাতেও সক্ষম হননি। অর্থাৎ, টানা দুই সপ্তাহ দরপতনের পরেও EUR/USD পেয়ারের মূল্যের সামান্যতম কারেকশনও ঘটছে না, যা ইউরোর জন্য অত্যন্ত নেতিবাচক একটি সংকেত। ট্রেডাররা তাদের আগের শর্ট পজিশন থেকে মুনাফা তুলে নিচ্ছেন না; ফলে অতিরিক্ত বিক্রয়ের চাপের ফলে এই পেয়ারের মূল্য 1.1461–1.1471-এর সাপোর্ট জোনটি ব্রেক করে নিম্নমুখী হতে পারে এবং নতুন করে দরপতন ঘটতে পারে। সোমবার তেমন কোনো উল্লেখযোগ্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি ও কোনো ফান্ডামেন্টাল ইভেন্টও ছিল না, তাই আমাদের পূর্বাভাস অনুযায়ী মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় ছিল। সামগ্রিকভাবে, মার্কেটে কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ওপর ভিত্তি করেই মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে এবং অন্যান্য বিষয়—এমনকি ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকও—অনেক সময় উপেক্ষিত থাকছ। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বিচার করলে, এই সপ্তাহের মধ্যেই একটি কারেকটিভ মুভমেন্ট শুরু হওয়া উচিত; তবে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করলে, এখনও বিয়ার বা সেলারদের হাতে এই পেয়ারের আরও দরপতন ঘটানোর সক্ষমতা রয়েছে।

EUR/USD পেয়ারের 5M চার্ট

২২ সেপ্টেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবার 5-মিনিট টাইমফ্রেমে একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু দৈনিক ভিত্তিতে প্রায় কোনোই মুভমেন্ট না থাকার কারণে নতুন ট্রেডাররা এই সিগন্যালটি যৌক্তিকভাবেই উপেক্ষা করে থাকতে পারে। ইউরোপীয় সেশনে এই পেয়ারের মূল্য 1.1461–1.1471 এরিয়া থেকে বাউন্স করেছে এবং... এরপরই মুভমেন্ট থেমে যায়। কোনো অর্থবহ ঊর্ধ্বমুখী মুভমেন্ট পরিলক্ষিত হয়নি।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে যা এখন পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিতে পারে। সাম্প্রতিক মাসগুলোর ঘটনাপ্রবাহ বিবেচনায়, হঠাৎ করেই ইউরোর ব্যাপক দরপতন ঘটবে —এমনটা মনে করার কোনো কারণ নেই; তবে ট্রেডাররা এখন মূলত ফেডারেল রিজার্ভের গৃহীত নীতিমালা ওপর মনোযোগ দিচ্ছে, যা এখন মার্কিন ডলারের জন্য উল্লেখযোগ্যভাবে অনুকূল হয়ে উঠেছে। তবে শুধুমাত্র এই বিষয়টির উপর ভিত্তি করে মার্কিন ডলার সবসময় সহায়তা পাবে না।

মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1461–1.1474 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1366–1.1377-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1461–1.1474 এরিয়া থেকে বাউন্স করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1527–1.1531-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665, 1.1745–1.1754। মঙ্গলবার ইইউ বা মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তাই দিনের মধ্যে মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো তেমন কিছু থাকবে না বলে প্রত্যাশা করা যায়। আমরা সাপ্তাহিক এডিপি বা ইউরোপীয় ইউনিয়নের ভোক্তা আস্থা সূচক সংক্রান্ত প্রতিবেদনের ফলাফলের প্রভাবে মার্কেটে কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টির আশা করছি না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account