logo

FX.co ★ ক্রিপ্টোকোয়ান্ট বিটকয়েনের আরও পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে

ক্রিপ্টোকোয়ান্ট বিটকয়েনের আরও পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে এবং একটি পূর্ণাঙ্গ বুলট্রেন্ড বা উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিজিটাল অ্যাসেটের এই নতুন ও আকস্মিক মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ কী, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্য দিনশেষে বিষয়টি সরবরাহ ও চাহিদার ওপরই নির্ভর করে; চাহিদা বেড়েছে, তাই মূল্যও বেড়েছে। তবে চাহিদা কেন বাড়ল, তা ঘটনার ঘটার পরেও বলা কঠিন। উল্লেখ্য যে, ক্রিপ্টো জগতের সর্বশেষ দুটি বড় ঘটনা নেতিবাচক ছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলো (বিশেষ করে ফেডারেল রিজার্ভ) তাদের মুদ্রানীতি কঠোর করতে শুরু করেছিল, যার ফলে ব্যাংক আমানত ও সরকারি বন্ডের মতো নিরাপদ বিনিয়োগের চাহিদা বেড়ে যায়। এছাড়া, যুক্তরাষ্ট্রে ডিজিটাল অ্যাসেটে বিনিয়োগ কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে আনা 'ক্ল্যারিটি অ্যাক্ট' বিলটি আবারও কংগ্রেসে পাস হতে ব্যর্থ হয়েছে। যৌক্তিকভাবে দেখলে, ক্রিপ্টো মার্কেটে নতুন করে এমন ব্যাপক উত্থানের পরিবর্তে বরং দরপতন হওয়ার কথা ছিল। তবে আমরা আগেই সতর্ক করেছিলাম যে, এ ধরনের মূল্যবৃদ্ধির জন্য কোনো সুনির্দিষ্ট কারণের প্রয়োজন হয় না এবং এই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর আগে কোনো আগাম সংকেতও পাওয়া যায় না।

ইতোমধ্যে, এটা স্পষ্ট হয়ে গেছে যে বিটকয়েনের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা মার্কিন বিনিয়োগকারীদের কারণে হয়নি, যার মাধ্যমে সোমবারের মুভমেন্টকে আংশিকভাবে ব্যাখ্যা করা যায়। ক্রিপ্টোকোয়ান্টের তথ্য অনুযায়ী, মার্কিন ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসে সম্প্রতি চাহিদা প্রায় বাড়েইনি। আন্তর্জাতিক এক্সচেঞ্জ বাইন্যান্সে চাহিদা বাড়ছে। সুতরাং, ক্ল্যারিটি অ্যাক্ট যে ক্রিপ্টো-খাতে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে স্পষ্ট ও বোধগম্য ব্যবস্থা প্রদান করতে পারত, তার অভাব এবং ফেডের কঠোর আর্থিক নীতিমালার ফলে ট্রেজারি ও ব্যাংক ডিপোজিটের ইয়েল্ড বা লভ্যাংশের হার তীব্রভাবে বেড়ে যাওয়ায়, আমেরিকান বিনিয়োগকারীরা নতুন করে বিটকয়েন কিনতে সত্যিই তাড়াহুড়ো করছেন না।

অবশ্য এর অর্থ এই নয় যে, সাম্প্রতিক সপ্তাহ ও মাসগুলোতে কোনো মার্কিন বিনিয়োগকারী বিটকয়েন কেনেননি। তবে চাহিদার ধরন থেকে বোঝা যায় যে, এক্ষেত্রে মার্কিন বিনিয়োগকারীরা অগ্রণী অবস্থানে নেই। ক্রিপ্টোকোয়ান্ট আরও জানিয়েছে যে, বিটকয়েনের মূল্য পুনরায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে (অলটাইম হাই) ফিরে আসার ধারাবাহিকতা বজায় থাকবে কি না, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নয়। কোম্পানিটির বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে, ঐতিহাসিকভাবে মার্কিন স্পট মার্কেটের চাহিদাই দীর্ঘমেয়াদী ও শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতার ভিত্তি গড়ে দিত—যা বর্তমানে আর দেখা যাচ্ছে না।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

ক্রিপ্টোকোয়ান্ট বিটকয়েনের আরও পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে

বিটকয়েনের মূল্যের একটি নতুন বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সকল সম্ভাবনা দেখা যাচ্ছে। বরাবরের মতোই এই প্রবণতাটি এমন একটি পাম্প দিয়ে শুরু হচ্ছে যার কোনো সুনির্দিষ্ট বা স্পষ্ট কারণ নেই। ফেড সুদের হার কমানো শুরু করেনি এবং ক্ল্যারিটি অ্যাক্টও পাস হয়নি। স্বল্পমেয়াদে, দৈনিক টাইমফ্রেমে, বিয়ারিশ FVG-এর প্রতি বিটকয়েনের মূল্যের প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যার ফলে একটি নিম্নমুখী কারেকশন শুরু হতে পারে। আমরা ট্রেডারদের এটাও মনে করিয়ে দিচ্ছি যে, দৈনিক কনসলিডেশন চ্যানেলের বাইরে বর্তমান ব্রেকআউটটি একটি ডেভিয়েশন হতে পারে — হ্যাঁ, একটি গভীর ডেভিয়েশন, কিন্তু তবুও এটি ডেভিয়েশন। 4-ঘণ্টার টাইমফ্রেমে, সাম্প্রতিকতম বুলিশ FVG থেকে স্থানীয়ভাবে লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করা যেতে পারে। তবে, আমরা বর্তমানে একটি কারেকশনের সম্ভাবনাই বেশি বলে মনে করছি।


ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

ক্রিপ্টোকোয়ান্ট বিটকয়েনের আরও পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে

দৈনিক টাইমফ্রেমে, মাত্র কয়েক দিনের মধ্যেই ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। তবে, ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে, প্রথম বিয়ারিশ FVG-তে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি; তবে পরবর্তী FVG-এর ক্ষেত্রে তেমনটা ঘটতে পারে। বিটকয়েনও নিকটতম বিয়ারিশ FVG ফিল-আপ করেছে, তাই অদূর ভবিষ্যতে উভয় ক্রিপ্টোকারেন্সির মূল্যের হয়তো কারেকশন শুরু হতে পারে। উভয় ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রেই এই মূল্যবৃদ্ধি মূলত এক ধরণের 'পাম্প' বা কৃত্রিম উত্থানের ফল। বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সিগুলোর আরও মূল্যবৃদ্ধির চেয়ে দরপতনের মৌলিক কারণগুলোই বেশি জোরালো। তবে মার্কেট-মেকাররা কি করবে সেটা তো আর আগে থেকে বলা যায় না।

চার্টের ব্যাখা

CHOCH—ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account