logo

FX.co ★ স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে

স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে

মঙ্গলবার উল্লেখযোগ্য দরবৃদ্ধির পর স্বর্ণের মূল্য স্থিতিশীল হয়েছে এবং এর ফলে মাসের শেষদিকে কিছুটা কারেকশনের সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রেডাররা ট্রেজারি বন্ডের উচ্চ ইয়েল্ড বা লভ্যাংশের হারের প্রেক্ষাপটে জ্বালানি তেলের দরপতনের প্রভাব খতিয়ে দেখছেন—যা জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমিয়েছে।

স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে

আগের দিন 1.6% বৃদ্ধির পর আজ স্বর্ণের মূল্য বেড়ে প্রতি আউন্স $4,200-এ পৌঁছেছে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসার ইঙ্গিত পাওয়ায় জ্বালানি তেলের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। জানা গেছে, সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন বাড়িয়েছে; এর ফলে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থার প্রভাব কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে—যে অচলাবস্থাটি সপ্তাহের শুরুর দিকে জ্বালানি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল।

তবে অন্যান্য কারণেও স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দীর্ঘমেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকলে সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কার জেরে টানা ষষ্ঠ দিনের মতো এই হার বৃদ্ধি পেয়েছে। সাধারণত বন্ডের ইয়েল্ড বাড়লে স্বর্ণ বা অন্যান্য সুদ-বিহীন অ্যাসেটের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মুদ্রাস্ফীতি বিষয়ক প্রত্যাশায় পরিবর্তনের ফলে আগস্ট মাস থেকে স্বর্ণের অর্জিত প্রবৃদ্ধির বড় একটি অংশ হ্রাস পেয়েছে।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা গতকাল সতর্ক করেছেন যে, চলতি মাসের মাঝামাঝি সময়ে সুদের হার বাড়ানোর (যা ২০২৩ সালের পর প্রথম পদক্ষেপ ছিল) পরেও কঠোর মুদ্রানীতি বজায় রাখা প্রয়োজন। নিউ ইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মঙ্গলবার বলেছেন, চলতি বছরের শেষের দিকে সুদের হার আরও বৃদ্ধি যৌক্তিক পদক্ষেপ হতে পারে। তাঁর এই মন্তব্যের ফলে বিনিয়োগকারীরা বছরের শেষ নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং অক্টোবরের শেষের দিকে এই প্রক্রিয়ায় সাময়িক বিরতি নেওয়ার সম্ভাবনা কম বলে বিবেচনা করছেন। উইলিয়ামস আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এআই-এর দ্রুত বিকাশ মুদ্রাস্ফীতি বৃদ্ধির ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে; একই দিনে ফেডের আরও তিনজন কর্মকর্তা সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

পূর্বাভাস অনুযায়ী, জ্বালানির উচ্চমূল্যের চাপে সামগ্রিক দরপতনের প্রভাবে সেপ্টেম্বর মাস শেষে আগের মাসের তুলনায় স্বর্ণের মূল্য প্রায় 6% হ্রাস পেতে পারে। আজ ট্রেডাররা যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের (যা ফেডারেল রিজার্ভের কাছে মুদ্রাস্ফীতি পরিমাপের পছন্দের সূচক) ওপর নজর রাখবেন এবং শুক্রবার নন-ফার্ম পেরোল সংক্রান্ত প্রতিবেদনের দিকে দৃষ্টি দেবেন।

স্বর্ণের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,186-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4,249-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,304 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $4,124 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $4,062-এ নেমে যেতে পারে, ও পরবর্তীতে সম্ভবত $4,047 পর্যন্ত দরপতন হতে পারে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account