ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1179-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল।ফলস্বরূপম এই পেয়ারের মূল্য 1.1164-এর লক্ষ্যমাত্রার দিকে হ্রাস পায়।
গতকাল দিনটি ইউরোর জন্য খুব একটা ইতিবাচক ছিল না। বেথ হ্যাম্যাকের মন্তব্য মূলত সুদের হার বৃদ্ধির সম্ভাবনার এক অপ্রীতিকর স্মারক হিসেবে বিবেচিত হয়েছে। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল যে, যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হয়েছে এবং তা কেবল জ্বালানি খাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। হ্যাম্যাক এর পেছনে দুটি কারণ তুলে ধরেন। প্রথমত, শুল্ক আরোপের ফলে তা ধাপে ধাপে খরচ বাড়িয়ে দিচ্ছে; এবং দ্বিতীয়ত, এআই খাতভিত্তিক অবকাঠামো নির্মাণের ফলে বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামের খরচ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তিনি উল্লেখ করেন যে, কোম্পানিগুলো ইতোমধ্যেই তাদের নিজস্ব উৎপাদন খরচ বৃদ্ধির চেয়ে বেশি হারে পণ্যের দাম নির্ধারণ করছে; ফলে মুদ্রাস্ফীতি স্থিতিশীল বা অপরিবর্তিত থাকবে—এমনটা ধরে নেওয়া ঠিক হবে না।
আজ ইউরোর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এমন কোনো অর্থনৈতিক সূচক প্রকাশিত হবে না, তবে একটি প্রতিবেদনের ফলাফল মার্কেটের সার্বিক পরিস্থিতি বদলে দিতে পারে: সেটি হলো জার্মানির সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান—যার মধ্যে সাধারণ ভোক্তা মূল্য সূচক (CPI) এবং ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড অনুযায়ী পরিমাপকৃত সূচক (HICP), উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। এই ফলাফলের গুরুত্ব বুঝতে আগস্টের পরিস্থিতির কথা বিবেচনা করা যাক: তখন বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল 2.9% (জুলাইতে যা ছিল 2.8%) এবং জ্বালানি পণ্যের মূল্য আগের বছরের তুলনায় প্রায় 10.5% বেড়েছিল। আমার মতে, EUR/USD-এর ঘুরে দাঁড়ানোর জন্য কেবল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ফলাফলই যথেষ্ট নয়, বরং মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া প্রয়োজন। এমন ফলাফল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপের প্রত্যাশা জোরালো করবে এবং ইউরোর মূল্য মাসিক সর্বনিম্ন লেভেলে নেমে যাওয়ার পর এটির ক্রেতাদের জন্য ইতিবাচক একটি পরিস্থিতি সৃষ্টি করবে। আর যদি আসন্ন পরিসংখ্যানের ফলাফল হতাশাজনক হয়, তবে ট্রেডাররা আবারও ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের বিষয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে এবং ইউরোর ওপর চাপ অব্যাহত থাকবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1208-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1185-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1208-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র জার্মানিতে প্রকাশিতব্য প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1173-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1185 এবং 1.1208-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1173-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1158-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা নেই। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1185-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1173 এবং 1.1158-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
