logo

FX.co ★ মেটা ও টেসলার আয়ের প্রতিবেদন এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে

মেটা ও টেসলার আয়ের প্রতিবেদন এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে

শুক্রবার ওয়াল স্ট্রিটে ব্যাপকভাবে স্টক বিক্রির প্রবণতার পর আজ ফিউচার সূচকগুলো ঘুরে দাঁড়িয়েছে। এর ফলে ট্রেডাররা কিছুটা স্বস্তি পেয়েছে, কারণ মার্কেটের সার্বিক পরিস্থিতি নির্ধারণ করতে পারে এমন সব কোম্পানির আয়ের প্রতিবেদন প্রকাশের আগে একটি বিরতির সুযোগ তৈরি হয়েছে। নাসডাক 100 সূচকের ফিউচার 1.3% বেড়েছে এবং S&P 500 সূচকের ফিউচার প্রায় 0.8% বৃদ্ধি পেয়েছে। MSCI এশিয়া প্যাসিফিক সূচকের সকালের দরপতনের ধারা কিছুটা কমেছে এবং শেষ পর্যন্ত প্রায় 0.2% হ্রাস পেয়েছে। জ্বালানি তেলের মূল্য কিছুটা কমেছে; ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য 1.8% হ্রাস পেয়ে প্রতি ব্যারেল $107.90-এ নেমে এসেছে, যা গত পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায় থেকে কিছুটা নিম্নমুখী হয়েছে।

মেটা ও টেসলার আয়ের প্রতিবেদন এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে

কঠিন একটি সপ্তাহের পর স্টক মার্কেটে এই ঘুরে দাঁড়ানোর ঘটনাটি ঘটেছে। সেমিকন্ডাক্টর সূচকটি ২০০৮ সালের পর সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা দরপতনের সম্মুখীন হয়েছে, ভিআইএক্স সূচকে জুন মাসের পর সবচেয়ে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে এবং নাসডাক 100 সূচকটি পুরো সপ্তাহে 5.5% হ্রাস পেয়েছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এই দরপতনকে স্বাভাবিকভাবেই নিয়েছেন এবং বিনিয়োগকারীদের এআই খাতের দীর্ঘমেয়াদী সম্ভাবনার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "এই পরিস্থিতি কেটে যাবে।"

আসন্ন আয়ের প্রতিবেদনগুলো সেই দাবির যথার্থতা যাচাইয়ের একটি পরীক্ষা হবে। মঙ্গলবার নেটফ্লিক্সের আয়ের প্রতিবেদন প্রকাশিত হবে; আর বুধবার প্রতিবেদন প্রকাশিত হবে টেসলা, মেটা এবং আইবিএমের আয়ের প্রতিবেদন। এআই খাতের ক্ষেত্রে মেটা একটি নির্দেশক হিসেবে কাজ করে, তাই তাদের আয়ের ফলাফল থেকে বোঝা যাবে যে অবকাঠামোগত খাতে করা বিশাল বিনিয়োগ কোনো সুফল বয়ে আনছে কি না। কিছু বিনিয়োগকারীর আশঙ্কা, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং এআই খাত নিয়ে তৈরি হওয়া উদ্বেগ প্রযুক্তি খাতভিত্তিক স্টকের মূল্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যার প্রভাব পুরো স্টক মার্কেট জুড়েই ছড়িয়ে পড়তে পারে। উল্লেখ্য যে, বন্ড মার্কেটে এখনো উচ্চমাত্রার অস্থিরতা বজায় রয়েছে এবং জ্বালানি ও খাদ্যপণ্যের বাড়তি মূল্য কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

ইউরোপে কিছুটা দুর্বলভাবে সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহান্তে ফ্রান্সে বড় ধরনের বিক্ষোভের পর ইউরোপীয় ইক্যুইটি ফিউচার এবং ফ্রান্সের ১০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার কমে গেছে; এছাড়া অধিকাংশ G10-ভুক্ত কারেন্সির বিপরীতে ইউরোর দরপতন ঘটেছে। মার্কিন ট্রেজারি বন্ডের প্রতি ক্রেতাদের আগ্রহ ফিরে এসেছে—১০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড 1 বেসিস পয়েন্ট কমে 5.06%-এ নেমে এসেছে, যা পুরো সপ্তাহের হিসেবে প্রায় 17 বেসিস পয়েন্ট কম। বন্ডগুলো ধীরে ধীরে পুনরায় নিরাপদ বিনিয়োগ হিসেবে নিজেদের অবস্থান ফিরে পাচ্ছে। বিষয়টি তাদের জন্য বিস্ময়কর হতে পারে, যারা এ বছর ধারাবাহিকভাবে বন্ডের ইয়েল্ড বৃদ্ধির ওপর বাজি ধরেছিলেন।

সপ্তাহের শুরুতে স্বর্ণের মূল্য প্রায় 0.4% বেড়ে প্রতি আউন্স $4,181-এ পৌঁছেছে। শুক্রবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মন্তব্যের পর, এই মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কম বলে মনে করছেন ট্রেডাররা। অন্যদিকে, বিটকয়েনের মূল্য 2%-এর বেশি বেড়ে $82k ছাড়িয়ে গেছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে জ্বালানি তেলের মূল্য পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, তবে আঞ্চলিক সরবরাহ সংঘাত-পূর্ববর্তী পর্যায়ের কাছাকাছি রয়েছে—এমন ইঙ্গিত পাওয়ায় মূল্য কিছুটা কমে এসেছে। জ্বালানি তেলের মূল্য $107-এর উপরে থাকায় মূল্যস্ফীতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এটিই সুদের হার নিয়ে উদ্বেগের প্রধান কারণ।

সামগ্রিকভাবে, ফিউচার মার্কেটের এই ঘুরে দাঁড়ানোর প্রবণতাকে কাঠামোগত পরিবর্তনের চেয়ে বরং একটি টেকনিক্যাল বিরতি বলেই মনে হচ্ছে। আমার দৃষ্টিতে, মেটা এবং টেসলার আয়ের ফলাফলই নির্ধারণ করবে যে, মার্কেটে দরপতনের সময় বিনিয়োগকারীদের নতুন করে স্টক ক্রয়ের মতো কোনো কারণ তৈরি হবে কি না। যদি এই কোম্পানিগুলোর প্রতিবেদনের ফলাফল হতাশাজনক হয়, ফলে ভিআইএক্স সূচক আবারও ঊর্ধ্বমুখী হবে এবং নাসডাক 100 সূচক সাম্প্রতিক সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে। জ্বালানি তেলের মূল্য $100-এর উপরে এবং বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ উচ্চ পর্যায়ে বজায় থাকার কারণে, এই সপ্তাহে প্রযুক্তি খাতে কোনো টেকসই পুনরুদ্ধার দেখা যাবে বলে মনে হচ্ছে না।

মেটা ও টেসলার আয়ের প্রতিবেদন এআই খাতের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে যাচ্ছে

টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের ক্রেতাদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,718-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এটি আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করবে এবং $7,737-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করবে। সূচকটির দর $7,756-এর উপর ধরে রাখাও ক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,698-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,679-এ নেমে যেতে পারে এবং $7,656 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account