শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবার পুরো সেশনজুড়ে GBP/USD পেয়ারের দরপতন ঘটেছে। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে ব্রিটিশ পাউন্ডের এই দরপতন ইউরোর দরপতনের তুলনায় অধিক তাৎপর্যপূর্ণ। এই দরপতনের ফলে GBP/USD পেয়ারের মূল্য আপওয়ার্ড ট্রেন্ডলাইনের নিচে নেমে এসেছে, যা টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি নির্দেশ করে। যদি এই মূল্যায়ন সঠিক হয়, তবে ব্রিটিশ পাউন্ডের দরপতন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দরপতন কতদূর পর্যন্ত গড়াতে পারে?
শুক্রবার মার্কিন ডলার নন-ফার্ম পেরোলস এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল থেকে বাড়তি সহায়তা পেয়েছে, এর ফলে ফেডারেল রিজার্ভের অবস্থান কিছুটা নমনীয় হতে পারে। তা সত্ত্বেও, এই প্রতিবেদনগুলো ফেডারেল রিজার্ভের দৃষ্টিভঙ্গি বা মুদ্রানীতি সংক্রান্ত সম্ভাবনার ব্যাপারে মৌলিক কোনো পরিবর্তন ঘটায়নি। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা আগেই ডিসেম্বরে মূল সুদের হার আরও বাড়ানোর পরিকল্পনা করে রেখেছিল এবং ট্রেডাররাও প্রায় ১০০% নিশ্চিতভাবেই এই সিদ্ধান্তটিকে আগে থেকেই বিবেচনায় নিয়েছিল।
সুতরাং, টেকনিক্যালভাবে এই পেয়ারের মূল্যের নতুন একটি নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, যদিও মৌলিক কারণগুলোর ভিত্তিতে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির কোনো স্পষ্ট ভিত্তি এখনো নেই। দৈনিক এবং সাপ্তাহিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য এখনো সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই রয়েছে, যার লোয়ার বাউন্ডারি 1.3120–1.3150 লেভেলে অবস্থিত। প্রত্যাশিত পরিস্থিতি অনুযায়ী, এই পেয়ারের মূল্য 1.3650 এবং 1.3780 লেভেলে থাকা আপার বাউন্ডারির দিকে অগ্রসর হতে পারে।
GBP/USD পেয়ারের 5M চার্ট

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ওভারনাইট সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 লেভেল থেকে রিবাউন্ড করে, যা শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.3380–1.3386 লেভেল থেকে রিবাউন্ড করে, তবে এই বাই সিগন্যালটি ভুল প্রমাণিত হয়। পরবর্তী সেল সিগন্যালটি গঠনের পর এই কারেন্সি পেয়ারের আরও 20 পিপস দরপতন ঘটে। অর্থাৎ, তিনটি সিগন্যালের মধ্যে দুটি লাভজনক ছিল।
সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার গঠন সম্পন্ন হয়েছে। ব্রিটিশ পাউন্ড মূলত ইউরোর তুলনায় অনেক বেশি সুসংহতভাবে ট্রেড করছে এবং সেই কারণে কারেকশন শেষ হলে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে। প্রায় সকল টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী ব্রিটিশ কারেন্সির আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সোমবার, এই পেয়ারের মূল্য 1.3380–1.3386 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3380–1.3386-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3456–1.3476 লেভেলের উপর কনসলিডেট করলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3587–1.3598-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, এবং 1.3631–1.3641।
সোমবার যুক্তরাজ্যে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির ভাষণ অনুষ্ঠিত হবে। তবে, ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাটির মুদ্রানীতির ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ট্রেডাররা ইতোমধ্যেই বেশ ভালোভাবে অবগত। ধারণা করা হচ্ছে, ব্যাংক অব ইংল্যান্ড মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়া অব্যাহত রাখবে—সম্ভবত ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মতো করেই এগোবে০, অর্থাৎ প্রতি দুটি বৈঠকের ব্যবধানে একবার করে সুদের হার বৃদ্ধি পাবে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
