logo

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৯ নভেম্বর

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৯ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1159-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, ইউরোর কোনো শর্ট পজিশন ওপেন করা যায়নি।

নতুন সপ্তাহের শুরুতে কারেন্সি মার্কেট এখনও মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল দ্বারা প্রভাবিত হচ্ছে। অক্টোবরে মার্কিন শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের সবকটি মূল সূচকেই প্রত্যাশার চেয়ে ইতিবাচক ফলাফল দেখা গেছে। দেশটিতে কর্মসংস্থান 165,000 বেড়েছে—যেখানে 65,000 বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল; বেকারত্বের হার কমে 4.1-এ নেমে এসেছে এবং প্রতি ঘণ্টার মজুরি আগের মাসের তুলনায় 0.4% বেড়েছে, যা 0.3%-এর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। এর ফলে ইউরোর দরপতন ঘটেছে, কারণ এইরূপ ফলাফল অনুযায়ী ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির কঠোর করার প্রক্রিয়া থামানোর জন্য দৃঢ় কোনো কারণ অবশিষ্ট নেই; বরং ডিসেম্বরে সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়। এমন পরিস্থিতিতে, ইউরোপে খুচরা বিক্রয় সূচকের ফলাফল বেশ দুর্বল বলে মনে হচ্ছে—সেপ্টেম্বর মাসে সূচকটি 0.7% কমেছে, অথচ 0.1% হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

আজকের সেশনের প্রথমার্ধে আঞ্চলিক অর্থনৈতিক প্রতিবেদনের দিকে নজর থাকবে। নভেম্বরের জন্য সেনটিক্স ইনভেস্টর কনফিডেন্স ইনডেক্স 2.7 থেকে কমে 1.8-এ নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, দুর্বল অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মনোভাব আরও নেতিবাচক হতে পারে; ইতোমধ্যে ইউরোজোনের কম্পোজিট পিএমআই সূচকটিও 53.1 থেকে কমে 51.7-এ নেমে এসেছে। জার্মানির সেপ্টেম্বর মাসের ট্রেড ব্যালেন্সে €18.1 বিলিয়ন ইউরোর সারপ্লাস থাকতে পারে বলে আশা করা হচ্ছে, যা আগের €19.5 বিলিয়ন ইউরোর তুলনায় কম। এই সারপ্লাস আরও হ্রাস পেলে তা জার্মান রপ্তানির সক্ষমতা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলবে। এদিকে, ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা এবং ইউরোগ্রুপ বৈঠকে বসবেন, যেখানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট পদের প্রার্থীদের নিয়ে আলোচনা করা হবে। যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল আসতে থাকবে এবং ইউরোপে অর্থনৈতিক দুর্বলতা বজায় থাকবে, ততক্ষণ ইউরোর ওপর চাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৯ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1198-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1168-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1198-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1151-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1168 এবং 1.1198-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1151-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1124-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1168-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1151 এবং 1.1124-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৯ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account