ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3424-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছিল।
গতকাল পাউন্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে শুক্রবার মার্কিন শ্রমবাজার বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর হওয়া দরপতন পুরোপুরি পুষিয়ে নেয়া গিয়েছে। আজ GBP/USD পেয়ারের মূল্য 1.3448-এর কাছাকাছি অবস্থান করছে। সন্ধ্যায় ফেড কর্মকর্তা গুলসবি এবং বার্কিন মুদ্রাস্ফীতি মোকাবিলার ওপর জোর দিয়ে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দেন, তবে পাউন্ডের ক্রেতারা তাদের এই বক্তব্যকে তেমন গুরুত্ব দেননি। এছাড়া, যুক্তরাষ্ট্রে পাইকারি পর্যায়ে মজুত পণ্যের পরিমাণ ০.৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস থাকলেও তা বেড়ে ০.৭ শতাংশ হয়েছে; তবুও এতে মার্কিন ডলারের চাহিদা পুনরুদ্ধার হয়নি। এর থেকে বোঝা যায় যে, বর্তমানে পাউন্ডের দর বৃদ্ধির পেছনে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রতিবেদনের চেয়ে মার্কিন ডলারের দরপতনই বেশি কাজ করছে। গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল সামগ্রিকভাবে হতাশাজনক ছিল। আজ সকালে প্রকাশিত 'বিআরসি রিটেইল সেলস মনিটর'-এর তথ্য অনুযায়ী খুচরা বিক্রয় সূচক হার দাঁড়িয়েছে ১.১ শতাংশে, যেখানে পূর্বাভাস ছিল ১.২ শতাংশ। ফলে, পাউন্ডের মূল্য এখনো বাহ্যিক বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল হয়ে আছে এবং মার্কিন ডলারের প্রতি ট্রেডারদের দৃষ্টিভঙ্গিই বর্তমানে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
দিনের প্রথমার্ধে যুক্তরাজ্যে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। একমাত্র উল্লেখযোগ্য ইভেন্ট হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ডের ফিন্যান্সিয়াল পলিসি কমিটির সদস্য সারাহ ব্রিডেনের ভাষণ অনুষ্ঠিত হবে। ব্রিডেনের বক্তব্যে যদি হকিশ বা কঠোর মুদ্রানীতির ইঙ্গিত থাকে, তবে তা সংশ্লিষ্ট কারেন্সি পেয়ারটিকে বাড়তি সমর্থন জোগাতে পারে—বিশেষ করে যদি তিনি নিশ্চিত করেন যে কেন্দ্রীয় ব্যাংক তাদের আর্থিক নীতিমালা কঠোর করার প্রক্রিয়া থামানোর কোনো পরিকল্পনা করছে না। উল্লেখ্য, গত ৫ নভেম্বর ৯-০-০ ভোটে সর্বসম্মতিক্রমে সুদের হার বাড়িয়ে ৪.০০% করা হয়েছিল। অথচ সেপ্টেম্বরে মাত্র তিনজন সদস্য সুদের হার বাড়ানোর পক্ষে ছিলেন; সে সময় বেইলি ইঙ্গিত দিয়েছিলেন যে, জ্বালানি মূল্য যদি আগের পর্যায়ে ফিরে আসে, তবে সুদের হার আরও একবার বাড়ানো হতে পারে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৫০%। তাই কমিটির সদস্যদের কাছ থেকে আসা কঠোর মুদ্রানীতি বিষয়ক প্রতিটি মন্তব্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3477-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3454-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3477-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3440-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3454 এবং 1.3477-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3440-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3418-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3454-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3440 এবং 1.3418-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
