logo

FX.co ★ এক দিনে জ্বালানি তেলের প্রায় 6% দরপতন: প্রবণতার পরিবর্তন নাকি ক্রয়ের সুযোগ?

এক দিনে জ্বালানি তেলের প্রায় 6% দরপতন: প্রবণতার পরিবর্তন নাকি ক্রয়ের সুযোগ?

আজও জ্বালানি তেলের দরপতন অব্যাহত রয়েছে। সোমবার প্রায় 6%শ দরপতনের পর ব্রেন্ট ক্রুড গ্রেডের তেলের দাম ব্যারেলপ্রতি $92-এর নিচে নেমে এসেছে; অন্যদিকে ডব্লিউটিআই গ্রেডের অপরিশোধিত তেল প্রায় $86-এ অবস্থান করছে। ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুড গ্রেডের জ্বালানি তেলের মূল্য ছিল প্রায় $116, আর গতকাল সকালেও তা ছিল $97; অর্থাৎ, ছয় মাসের সর্বোচ্চ মূল্য থেকে 20%-এরও বেশি দরপতন ঘটেছে। হোয়াইট হাউসের অবস্থান পরিবর্তনই এর মূল কারণ: মধ্যবর্তী নির্বাচনের ফলাফল অনুযায়ী এটি প্রতীয়মান যে মধ্যপ্রাচ্য সংঘাত জনসমর্থন পাচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, নয় মাস ধরে চলমান এই যুদ্ধ তিনি গুটিয়ে নিতে প্রস্তুত।

এক দিনে জ্বালানি তেলের প্রায় 6% দরপতন: প্রবণতার পরিবর্তন নাকি ক্রয়ের সুযোগ?

রাজনৈতিক হিসাব-নিকাশও মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধির বিপক্ষে কাজ করছে। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা মার্কিন প্রেসিডেন্টকে সংঘাত অবসানের জন্য চাপ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে ১১ ডিসেম্বর সরকারি শাটডাউন ঘটার বিষয়টি অন্তর্ভুক্ত। ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতাও সার্বিক পরিস্থিতির অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে; অক্টোবর মাসের শেষ দিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে তাঁর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

তবে, এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইরান তাদের বন্দরগুলোতে সামুদ্রিক অবরোধ তুলে নেওয়ার এবং আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানাচ্ছে। অন্যদিকে, ওয়াশিংটন হরমুজ প্রণালীতে জাহাজগুলোর ওপর হামলা বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছাড় চায়। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিস্থিতির উন্নতির আশাকে কিছুটা স্তিমিত করে দিয়ে তেহরানের কিছু দাবিকে 'অযৌক্তিক ও হাস্যকর' বলে অভিহিত করেছেন। অবকাঠামোগত ঝুঁকিও রয়ে গেছে; সোমবার মদিনার কাছে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালানো হয়, যার ফলে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুড গ্রেডের তেলের মূল্য ২০২০ সালের এপ্রিলের পর সাপ্তাহিক ভিত্তিতে সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে (চুক্তি নবায়নের প্রভাব বাদে), আর এমন দরপতন সাধারণত দীর্ঘস্থায়ী হয় না।

সামনে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে: আজ ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মাসিক পর্যালোচনা প্রকাশিত হবে, বুধবার আসবে ওপেকের প্রতিবেদন এবং শুক্রবার প্রকাশ পাবে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পর্যালোচনা। এসব প্রতিবেদন থেকে বোঝা যাবে, চাহিদার তুলনায় সরবরাহ কতটা দ্রুত বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, বর্তমানে মূলত মধ্যপ্রাচ্য সংক্রান্ত কোনো চুক্তির প্রত্যাশার ওপর ভিত্তি করে ট্রেডিং করা হচ্ছে, সরবরাহ বৃদ্ধির বিষয়টি তেমন কোনো প্রভাব ফেলছে না। আমার ধারণা, আগামী সেশনগুলোতে ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য সম্ভবত $85–$92-এর মধ্যেই থাকবে; আরও দরপতন হতে হলে আলোচনার অগ্রগতির বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে হরমুজ প্রণালীতে নতুন কোনো হামলা হলে কিংবা আলোচনা ভেস্তে গিয়ে সামরিক উত্তেজনা আবার বেড়ে গেলে, জ্বালানি তেলের মূল্য দ্রুত $97-এর উপরে উঠে যাওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না—যেখানে গতকালও তেলের মূল্য বজায় ছিল।

এক দিনে জ্বালানি তেলের প্রায় 6% দরপতন: প্রবণতার পরিবর্তন নাকি ক্রয়ের সুযোগ?

জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $87-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $89-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $92 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $84-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $81 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $78 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account