logo

FX.co ★ ট্রেডাররা জাহাজে হামলার ঘটনাকে উপেক্ষা করছে: উপসাগরীয় অঞ্চলের রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসা সত্ত্বেও কেন তেলের দরপতন ঘটছে?

ট্রেডাররা জাহাজে হামলার ঘটনাকে উপেক্ষা করছে: উপসাগরীয় অঞ্চলের রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসা সত্ত্বেও কেন তেলের দরপতন ঘটছে?

টানা দুই দিন দরপতনের পর আজ জ্বালানি তেলের দর কিছুটা বেড়েছে। সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে 7% দরপতনের পর ব্রেন্ট ক্রুডের দর এখন প্রতি ব্যারেল প্রায় $92-এ অবস্থান করছে এবং ডব্লিউটিআই-এর দর $87-এর নিচে রয়েছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দর 50%-এরও বেশি বেড়েছে, তবে নভেম্বর মাসে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দর প্রায় $116 ছিল, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মূল্য ছিল।

ট্রেডাররা জাহাজে হামলার ঘটনাকে উপেক্ষা করছে: উপসাগরীয় অঞ্চলের রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসা সত্ত্বেও কেন তেলের দরপতন ঘটছে?

মূলত ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের আশা এবং পারস্য উপসাগর থেকে জ্বালানি তেল রপ্তানি বৃদ্ধির ফলে পরিস্থিতি পরিবর্তনের এই ধারাবাহিকতা পরিলক্ষিত হচ্ছে। জাহাজে হামলার ঘটনা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক সরবরাহের পরিমাণ যুদ্ধের আগের পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর প্রয়োজন নেই—যদিও ৪ নভেম্বরও তিনি প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা বলেছিলেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে এবং আলোচনার ক্ষেত্রেও তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে ট্রেডাররা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে মনোযোগ দিচ্ছে: হরমুজ প্রণালী কি নির্বিঘ্নভাবে খোলা থাকবে? কোনো সমঝোতা হলে তা হয়তো অনেক অমীমাংসিত বিষয়সহ একটি জটিল ও অসম্পূর্ণ আপস হতে পারে, কিন্তু জ্বালানি তেলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি সচল থাকে কি না।

ফিজিক্যাল মার্কেটের পরিস্থিতি এখনও অনিশ্চয়তা সৃষ্টি করছে। রাশিয়ার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার, যা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, নিউইয়র্কের কাছাকাছি এসে দিক পরিবর্তন করে ফিরে যায়; এটি উত্তর আমেরিকায় জ্বালানি সরবরাহ নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, অক্টোবরে ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সঙ্গে জ্বালানি সরবরাহের বিষয়ে সমঝোতা করেছিলেন, যে সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়ে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, আগের সপ্তাহে 5.3 মিলিয়ন ব্যারেল মজুদ কমে যাওয়ার পর, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ 9 মিলিয়ন ব্যারেল বেড়েছে—যদিও সরকারি পরিসংখ্যানে আগের সপ্তাহে 0.9 মিলিয়ন ব্যারেল মজুদ হ্রাসের কথা বলা হয়েছিল। ডিজেলসহ অন্যান্য ডিস্টিলেট জ্বালানির মজুদ, যা ২০০৩ সালের পর প্রথমবারের মতো 100 মিলিয়ন ব্যারেলের নিচে নেমে গিয়েছিল, তা 1.5 মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পেয়েছে।

জ্বালানি তেলের দরপতন ঘটলে আমদানিকারকদের লাভ হয় এবং মুদ্রাস্ফীতি মোকাবেলায় ফেডারেল রিজার্ভের কাজ সহজ হয়ে যায়, অন্যদিকে এটি রপ্তানিকারকদের ক্ষতিসাধন করে; এর প্রভাব অক্টোবরে ইতোমধ্যেই প্রকাশিত উচ্চ মূল্যস্ফীতির পরিবর্তে নভেম্বরের ভোক্তা মূল্য সূচকে প্রতিফলিত হবে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ২০২৭ সালের জন্য জ্বালানির মূল্যের পূর্বাভাস বাড়িয়েছে: খুচরা গ্যাসোলিনের গড় মূল্য প্রতি গ্যালন $3.73 এবং ডিজেলের $5.03, তবে তারা সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি ঘাটতি সম্পর্কে সতর্ক করেছে। তুলনামূলকভাবে, নভেম্বরের শুরুতে মার্কিন গ্যাসোলিনের দাম ছিল প্রতি গ্যালন প্রায় $4.12। মার্কিন অপরিশোধিত তেল উৎপাদনের পূর্বাভাস দৈনিক প্রায় 14.3 মিলিয়ন ব্যারেলে অপরিবর্তিত রয়েছে।

আমার ধারণা, উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ যুদ্ধের আগের পর্যায়ের দিকে ফিরে আসায় জ্বালানি তেলের ওপর নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে। এক্ষেত্রে ব্রেন্ট ক্রুডের দর $100-এ ফিরে যাওয়ার চেয়ে $90-এ পর্যায়ে নেমে আসার সম্ভাবনাই বেশি। ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হলেই কেবল জ্বালানি তেলের মূল্য দীর্ঘস্থায়ীভাবে $90-এর নিচে অবস্থান করতে পারে; অন্যথায়, বিশ্বজুড়ে মজুত ভাণ্ডারের স্বল্পতা এবং পরিশোধিত জ্বালানি পণ্যের ঘাটতি জ্বালানি তেলের মূল্যকে খুব বেশি কমতে দেবে না। আলোচনা ভেস্তে গেলে কিংবা আঞ্চলিক অবকাঠামোতে নতুন কোনো হামলা হলে জ্বালানি তেলের দর বেড়ে যেতে পারে। নিকটমেয়াদে যেসব বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন তার মধ্যে রয়েছে—বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের সরকারি মজুত সংক্রান্ত তথ্য, আজ প্রকাশিতব্য ওপেকের প্রতিবেদন এবং ১৩ নভেম্বর প্রকাশিতব্য আইইএ-এর প্রতিবেদন।

ট্রেডাররা জাহাজে হামলার ঘটনাকে উপেক্ষা করছে: উপসাগরীয় অঞ্চলের রপ্তানি যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসা সত্ত্বেও কেন তেলের দরপতন ঘটছে?

জ্বালানি তেলের মূল্যের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের জ্বালানি তেলের মূল্যকে নিকটস্থ রেজিস্ট্যান্স $87-এ নিয়ে যেতে হবে। এতে করে জ্বালানি তেলের মূল্যের $89-এর লক্ষ্যমাত্রার দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া বিশেষভাবে চ্যালেঞ্জিং হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $92 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। যদি তেলের দরপতন হয়, তাহলে মূল্য $84-এ থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। তারা সফল হলে এই রেঞ্জ ব্রেক করে মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনের উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং তেলের মূল্য $81 পর্যন্ত নেমে যেতে পারে, যেখানে পরবর্তীতে $78 পর্যন্ত দরপতনের সম্ভাবনাও রয়েছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account