logo

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১২ নভেম্বর

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১২ নভেম্বর

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3313-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 1.3283-এর লক্ষ্যমাত্রার দিকে হ্রাস পায়।

গতকাল মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন অব্যাহত ছিল, যদিও যুক্তরাজ্যে নতুন কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি এবং ট্রেডাররা এখনও ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রত্যাশা করছে। মার্কিন ডলারের প্রতি ক্রেতাদের আগ্রহও বেশি ছিল; মার্কিন বন্ডের ইয়েল্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৯৬ শতাংশে পৌছেঁছে—এসব কারণে তাদের কাছে পাউন্ড স্টার্লিংয়ের চেয়ে মার্কিন ডলারের ভবিষ্যৎ সম্ভাবনাই অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হয়েছে।

আজ দিনের প্রথমার্ধে যুক্তরাজ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক প্রকাশিত হবে, যা পাউন্ডের মূল্যের ওপর প্রভাব ফেলবে। বিগত মাসগুলোর প্রতিবেদনের সাথে এগুলোর তুলনা করলে অনেক কিছু স্পষ্ট হয়ে ওঠে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটিতে 0.7% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের প্রান্তিকে 0.5% ছিল; এছাড়া বার্ষিক ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধির হার 1.4%-এর পরিবর্তে 1.9% হতে পারে বলে আশা করা হচ্ছে। আপাতদৃষ্টিতে এটি ইতিবাচক ফলাফল মনে হলেও, মাসিক পূর্বাভাস ততটা আশাব্যঞ্জক নয়। জুলাই মাসে যুক্তরাজ্যের জিডিপি 0.4% বৃদ্ধি পেলেও আগস্টে তা কমে 0.1%-এ নেমে আসে এবং সেপ্টেম্বর মাসে 0.1% হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিশীলতা কমে আসছে এবং প্রান্তিকভিত্তিক ফলাফল মূলত অতীতের ফলাফলেরই প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

শিল্প খাতের চিত্রে আরও স্পষ্টভাবে বিপরীতমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে আগস্ট মাসের প্রতিবেদনগুলোতে ইতিবাচক চমক দেখা গিয়েছিল: দেশটির শিল্প উৎপাদন সূচক প্রত্যাশিত -0.1-এর বিপরীতে 0.8% বৃদ্ধি পেয়েছিল, উৎপাদন খাতে 1.2% প্রবৃদ্ধি হয়েছিল (পূর্ববর্তী মাসে উক্ত খাতে প্রবৃদ্ধির হার +0.3% ছিল), এবং পণ্যভিত্তিক বাণিজ্য ঘাটতি £19.3 বিলিয়ন পাউন্ড থেকে কমে £18.0 বিলিয়ন পাউন্ডে নেমে এসেছিল। সেই সময় এইরূপ ফলাফলের কারণে ব্রিটিশ পাউন্ড বাড়তি সহায়তা পেয়েছিল। তবে এবারের পূর্বাভাসগুলোতে ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে: দেশটির শিল্প উৎপাদন সূচক -0.3% ও উৎপাদন খাত -0.5% হ্রাস পেতে পারে এবং পণ্যভিত্তিক বাণিজ্যের ঘাটতি বেড়ে পুনরায় £19.2 বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে—যার মানে, আগস্ট মাসে যে উন্নতি দেখা গিয়েছিল, তার বড় অংশই হয়তো মুছে যেতে পারে। এর সাথে যুক্ত হয়েছে RICS আবাসন মূল্য সূচক, যা প্রত্যাশিত -33% এবং পূর্ববর্তী -32%-এর তুলনায় -36%-এ নেমে এসেছে; সব মিলিয়ে সামগ্রিকভাবে আরও হতাশাজনক পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ব্যাংক অফ ইংল্যান্ডের জন্য এই প্রতিবেদনগুলোর ফলাফল বেশ গুরুত্বপূর্ণ, কারণ সুদের হার ইতোমধ্যেই 4.00%-এ রয়েছে এবং ৫ই নভেম্বর অ্যান্ড্রু বেইলি জানিয়েছিলেন যে, সুদের হার আরও একবার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সার্বিক পরিস্থিতি অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫০/৫০। আসন্ন অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফল এই পদক্ষেপটিকে অনিশ্চিত করে তুলতে পারে; অন্যদিকে, মার্কিন বন্ডের ইয়েল্ড বা মুনাফার হার বৃদ্ধি পেয়েছে এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৬%-এ পৌঁছেছে, যার ফলে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। আমার মতে, যদি আসন্ন প্রতিবেদনের ফলাফল দুর্বল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তবে পাউন্ডের ওপর দ্রুতই চাপ ফিরে আসবে—আর ট্রেডারদের এই পরিস্থিতির সুযোগ নেওয়া উচিত।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১২ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3294-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3267-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3294-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3252-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3267 এবং 1.3294-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3252-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3226-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3267-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3252 এবং 1.3226-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১২ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account