ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.0966-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.0966-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে এই পেয়ারের বাই সিগন্যালের পরিকল্পনা 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায় এবং এর ফলে ইউরোর মূল্য 10 পিপস বৃদ্ধি পায়।
গতকাল ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী (মিনিটস) প্রকাশিত হয়েছে, যাতে ভোটের ফলাফলের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থান পরিলক্ষিত। বারো জন ভোটারের মধ্যে দশ জন সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন, আর দু'জন সদস্য সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছেন। তবে প্রায় সকল অংশগ্রহণকারীই মনে করেন যে, মূল্যস্ফীতিকে ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনতে সুদের হার আরও একবার বাড়ানো প্রয়োজন হতে পারে। এছাড়া ফেড কমিটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাত সংক্রান্ত ঝুঁকি, এই খাতের কোম্পানিগুলোর দ্রুত ঋণ বৃদ্ধি এবং হেজ-ফান্ডের লিভারেজ (ঋণনির্ভর বিনিয়োগ) নিয়েও আলোচনা করেছে। একই সঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের এই দ্রুত প্রসারের ফলে বিভিন্ন সরঞ্জাম, বিদ্যুৎ ও শ্রম চাহিদা বেড়ে যাচ্ছে, সে কারণে মূল্যস্ফীতিও বৃদ্ধি পাচ্ছে।
আজ ইউরোজোনে তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হবে না, যা ইউরোর ওপর প্রভাব ফেলতে পারে। সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস €16.6 বিলিয়ন ইউরো হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা আগের €8.7 বিলিয়ন ইউরো থেকে বেশি। এছাড়া, বুন্ডেসব্যাংকের মাসিক প্রতিবেদনে জার্মানির অর্থনৈতিক পরিস্থিতির ওপর পর্যালোচনা প্রকাশিত হবে, তবে এতে নতুন কোনো তথ্য পাওয়া যাবে না। তাত্ত্বিকভাবে, কারেন্ট অ্যাকাইন্ট সারপ্লাস বেশি হওয়ার অর্থ হলো—ইউরোজোন বৈদিশিক লেনদেন থেকে যা ব্যয় করে, তার চেয়ে বেশি আয় করছে; এটি ইউরোর অবস্থানের জন্য ইতিবাচক হওয়ার কথা। তবে বাস্তবে, এ ধরনের প্রতিবেদনের প্রতি মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়া বেশ দুর্বলই থাকে।
দিনের প্রথমার্ধে ক্রিস্টিন লাগার্ডের বক্তব্যের দিকে ট্রেডাররা দৃষ্টিপাত করছে। ট্রেডাররা ডিসেম্বরের সিদ্ধান্ত সম্পর্কে কিছু ইঙ্গিত পেতে চায়: বর্তমানে 2.50%-এ থাকা ডিপোজিট রেট ১৭ই ডিসেম্বর 2.75%-এ উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং অনেকেই মনে করছেন, এটিই হবে সর্বশেষ পদক্ষেপ। মুদ্রানীতি আরও কঠোর করার পক্ষেও যুক্তি রয়েছে—যেমন মূল্যস্ফীতি 4.0% এবং মূল মুদ্রাস্ফীতি (CPI) 2.6%-এ অবস্থান করছে—তবে এক্ষেত্রে ত্রৈমাসিক প্রবৃদ্ধির হার মাত্র 0.4% এবং শিল্প উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। অন্যদিকে রয়েছে ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থান। আমার মনে হয়, ডিসেম্বর মাসের পরেও মুদ্রানীতি কঠোর করার প্রক্রিয়া অব্যাহত থাকবে—এমন কোনো স্পষ্ট ইঙ্গিত না পাওয়া গেলে ইউরোর পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে; তবে লাগার্ডের বক্তব্যে যদি হকিশ বা কঠোর অবস্থান প্রকাশ পায়, তবে ইউরোর মূল্য সাময়িকভাবে কিছুটা বৃদ্ধি পেতে পারে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.0994-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.0974-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.0994-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0962-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.0974 এবং 1.0994-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.0962-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0943-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0974-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.0962 এবং 1.0943-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
