logo

FX.co ★ GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৩ নভেম্বর

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৩ নভেম্বর

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3114-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়নি।

মুদ্রানীতির ক্ষেত্রে মার্কিন ফেড সদস্যের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রেক্ষাপটে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড চাপের মুখে রয়েছে। ফিলাডেলফিয়া ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট মেরি ডেলি ২০ নভেম্বর বলেন যে, আর্থিক নীতিমালা সংক্রান্ত দিকনির্দেশনা স্পষ্ট থাকলে সাম্প্রতিক বিরতিটি সবচেয়ে কার্যকর হবে। তবে ভবিষ্যত পদক্ষেপ পুরোপুরিভাবে মূল্যস্ফীতি পরিস্থিতির ওপর নির্ভর করবে, যা এখনও উদ্বেগের কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনের ফলাফল তাঁকে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণের সুযোগ করে দিয়েছে: ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে প্রকাশিত কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তা মনোভাব সংক্রান্ত সূচকটি অক্টোবরের 48.0 থেকে বেড়ে 51.5-এ দাঁড়িয়েছে (পূর্বাভাস ছিল 51.0), অন্যদিকে এক বছর মেয়াদী মূল্যস্ফীতির প্রত্যাশা 4.7% থেকে কমে 3.7%-এ নেমে এসেছে।

আজ যুক্তরাজ্যে মূলত ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত পিএমআই সূচক প্রকাশিত হবে এবং ব্যাংক অফ ইংল্যান্ডের এমপিসি সদস্য হিউ পিল বক্তব্য রাখবেন। তাঁর মন্তব্য পাউন্ডের মূল্যের মুভমেন্ট নির্ধারণ করে দিতে পারে। হিউ পিলের অবস্থান সম্পর্কে সবাই অবগত; জুলাই মাসে তিনি মেগান গ্রিন ও ক্যাথি মানের সাথে মিলে তাৎক্ষণিকভাবে মুদ্রানীতি কঠোর করার পক্ষে ভোট দিয়েছিলেন, যেখানে কমিটির অন্য সদস্যরা অপেক্ষা করার পক্ষপাতী ছিলেন। ৫ই নভেম্বরের বৈঠকে, যখন ব্যাংক অফ ইংল্যান্ড সুদের হার 3.75% থেকে বাড়িয়ে 4.00% করে, তখন কমিটির ৯ জন সদস্যই সর্বসম্মতিক্রমে এর পক্ষে ভোট দেন—অর্থাৎ, পিলের অবস্থানে এখন তাঁর সহকর্মীদেরও সমর্থন রয়েছে। ট্রেডাররা এখন জানতে চায়, এরপর কী ঘটতে যাচ্ছে। ৫ই নভেম্বর গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেছিলেন যে, জ্বালানি তেলের মূল্য যদি আগের পর্যায়ে ফিরে আসে, তবে সুদের হার আরও একবার বাড়ানোর সম্ভাবনা বেশি। যদি পিল নিশ্চিত করেন যে অক্টোবরের 3.6% মূল্যস্ফীতির কারণে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন, তাহলে পাউন্ডের মূল্য বৃদ্ধি পাবে। অন্যদিকে, তিনি যদি নিরপেক্ষ কোনো মন্তব্য করেন, তবে পাউন্ডের মূল্যের মুভমেন্টের ক্ষেত্রে কোনো স্পষ্ট ভিত্তি থাকবে না।

মৌলিক প্রেক্ষাপট অনুযায়ী, নভেম্বরে যুক্তরাজ্যের পরিষেবা খাতভিত্তিক পিএমআই 53.0-তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে (অক্টোবরের 52.8 থেকে বৃদ্ধি পেয়ে), আর গত মাসে দেশটির কম্পোজিট ইনডেক্স 52.9 ছিল। আমার ধারণা, পিল মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করলে এবং পিএমআই সূচকগুলোর শক্তিশালী ফলাফল প্রকাশিত হলে তা স্বল্পমেয়াদে পাউন্ডকে সহায়তা জোগাবে; তবে মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা যতক্ষণ বজায় থাকবে, ততক্ষণ এই সহায়তার পরিধিও সীমিতই থাকবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৩ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3155-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3118-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3155-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3101-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3118 এবং 1.3155-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3101-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3067-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3118-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3101 এবং 1.3067-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৩ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account