logo

FX.co ★ EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.0961-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, ইউরোর সেল পজিশন ওপেন করিনি এবং সংঘটিত দরপতন কাজে লাগাতে পারিনি।

পূর্ববর্তী সামষ্টিক পরিসংখ্যানগুলোর তুলনায় গতকালের প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল বেশ তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে হচ্ছে। নভেম্বরে ইউরোজোনের প্রাথমিক কম্পোজিট পিএমআই 51.9-এ দাঁড়িয়েছে, যা 52.7-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল। পরিষেবা খাতভিত্তিক পিএমআই সেপ্টেম্বরের 53.0 থেকে কমে অক্টোবরে 51.4-এ নেমে এসেছিল এবং বর্তমানে তা 51.2-তে অবস্থান করছে। জার্মানির পরিস্থিতি তুলনামূলক ভালো; সেখানে পরিষেবা খাতভিত্তিক পিএমআই সূচক অক্টোবরের প্রাথমিক হিসাব অনুযায়ী 51.7 ছিল, যা পরে 52.5-এ পৌঁছায়। অন্যদিকে, ফ্রান্সে এই সূচক 46.2 থেকে সামান্য বেড়ে 46.6-এ উন্নীত হলেও তা 50-এর নিচেই রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনগুলোর ফলাফল মিশ্র প্রকৃতির ছিল, তবে এতে মার্কিন ডলারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি; কারণ জন উইলিয়ামসের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ১৪ অক্টোবর তিনি ২০২৬ সালে একবার এবং ২০২৭ সালে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখেননি; ১২ নভেম্বর তিনি মুদ্রাস্ফীতি "অত্যধিক উচ্চপর্যায়ে রয়েছে" বলে অভিহিত করেন; আর ১৭ নভেম্বর তিনি আকস্মিক পদক্ষেপ বা সুদের হার উল্লেখযোগ্য বৃদ্ধির প্রয়োজনীয়তাকে নাকচ করে দেন। তবে গতকাল তিনি জানিয়েছেন যে, মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি যদি প্রত্যাশার চেয়েও ইতিবাচক হয়ে ওঠে, তবে তিনি ধারাবাহিকভাবে সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না।

গতকাল ইউরোর দরপতনের পর এটির ঘুরে দাঁড়ানোর জন্য একটি অনুঘটকের প্রয়োজন, আর জার্মানির Ifo সংক্রান্ত প্রতিবেদন সেই ভূমিকা পালন করতে পারে। দেশটির বিজনেস ক্লাইমেট সংক্রান্ত সূচকটি 90.5 (অক্টোবরে 90.2 ছিল), কারেন্ট কন্ডিশন সংক্রান্ত সূচকটি 89.2 (আগে ছিল 88.8) এবং এক্সপেক্টেশন সংক্রান্ত সূচকটি 92.0 (আগে ছিল 91.6) হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সূচকগুলোর মান বৃদ্ধি পেলে তা ব্যবসায়িক আশাবাদের ইঙ্গিত দেয়, যা সাধারণত বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মী নিয়োগের পূর্বলক্ষণ হিসেবে কাজ করে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.0934-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.0916-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.0934-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0906-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.0916 এবং 1.0934-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.0906-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0892-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0916-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.0906 এবং 1.0892-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account