logo

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 159.31-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 25 পিপস বৃদ্ধি পেয়েছে।

নভেম্বর মাসের জাপানি ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদনের প্রাথমিক ফলাফল মিশ্র হওয়ার পর, আজ ইয়েনের ওপর পুনরায় চাপ সৃষ্টি হয়েছে। দেশটির ম্যানুফ্যাকচারিং খাতের পিএমআই—যাতে শিল্পখাতে পারচেজিং ম্যানেজারদের মনোভাব প্রতিফলিত হয়—পূর্ববর্তী মাসের 53.3 থেকে বেড়ে 53.7-এ পৌঁছেছে, যা 53.5-এর পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। যেহেতু 50-এর ওপরের ফলাফল সংকোচন নয় বরং সম্প্রসারণকে নির্দেশ করে, তাই জাপানের শিল্পখাত আত্মবিশ্বাসের সাথেই সম্প্রসারিত হচ্ছে। তবে সার্ভিস বা সেবা খাতের পরিস্থিতি কিছুটা ম্লান রয়ে গেছে; এই খাতভিত্তিক পিএমআই 51.7 থেকে কমে 50.5-এ নেমে এসেছে, যা প্রবৃদ্ধি ও স্থবিরতার সীমানার কাছাকাছি অবস্থান করছে। অন্যদিকে, উভয় খাতকে নিয়ে গঠিত কম্পোজিট পিএমআই 52.1 থেকে কমে 51.5-এ দাঁড়িয়েছে।

তবে, এখনও ইয়েনের মূল্যের মুভমেন্ট মার্কিন ডলারের ওপরই নির্ভর করছে। গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল প্রত্যাশার চেয়ে কিছুটা কম হলেও তা বেশ শক্তিশালী অবস্থানেই রয়েছে। যুক্তরাষ্ট্রের সার্ভিস খাতের পিএমআই 54.7-এ দাঁড়িয়েছে, যা 55.6-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং আগের মাসের ফলাফল 56.1 ছিল। দেশটির ম্যানুফ্যাকচারিং পিএমআই 54.5-এ দাঁড়িয়েছে, যা পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ছিল (আগের মাসের ফলাফল 54.9 ছিল)। এছাড়া, কম্পোজিট পিএমআই 55.9 থেকে কমে 54.6-এ নেমে এসেছে। মার্কিন অর্থনীতির ক্ষেত্রে এটি এখনও বেশ বলিষ্ঠ প্রবৃদ্ধি, যা জাপানের প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। ফেড সদস্য জন উইলিয়ামসের মন্তব্য মার্কিন ডলারকে আরও সহায়তা জুগিয়েছে; তিনি টানা কয়েকটি বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনাকে নাকচ করে দেননি। ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থানের দিকে ঝুঁকছে—ট্রেডাররা যত বেশি সময় ধরে এই ধারণা পোষণ করবে, ইয়েন-ভিত্তিক বিনিয়োগের তুলনায় মার্কিন ডলার থেকে প্রাপ্ত মুনাফা (yields) ততই আকর্ষণীয় হয়ে উঠবে।

তবে ইয়েনের নিজস্ব কিছু সহায়তাকারী উপাদান রয়েছে। ট্রেডাররা এখনও ধারণা করছে যে, ব্যাংক অফ জাপানের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেশ প্রবল—যা প্রায় ৮৬ শতাংশ। এছাড়া জাপানে মূল মুদ্রাস্ফীতির হার প্রায় 2.2%-এ রয়েছে, যার ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতিমালা স্বাভাবিককরণের প্রক্রিয়া অব্যাহত রাখার সুযোগ পেয়েছে। আমার মতে, যতক্ষণ এই প্রত্যাশাগুলো বজায় থাকবে, ততক্ষণ ইয়েন টিকে থাকতে পারবে এবং বড় ধরনের ধস এড়াতে পারবে। তবে ইয়েনের দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য মার্কিন ডলারের দরপতন হওয়া প্রয়োজন—অথচ বর্তমানে মুদ্রানীতির ক্ষেত্রে উইলিয়ামসের হকিশ বা কঠোর পবপ এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল সেই পরিস্থিতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.60-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.32-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.60-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.14-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.32 এবং 159.60-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.14-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল অতিক্রম করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.83-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.32-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.14 এবং 158.83-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৪ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account