logo

FX.co ★ AUD/USD-এর মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনই কারেন্সি মার্কেটের পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে

AUD/USD-এর মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনই কারেন্সি মার্কেটের পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে

AUD/USD-এর মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনই কারেন্সি মার্কেটের পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে

বুধবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হবে, যা মুদ্রানীতি নিয়ে বিদ্যমান প্রত্যাশায় পরিবর্তন আনতে পারে। অস্ট্রেলিয়ায় অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচক সেপ্টেম্বরের 4.3% থেকে বেড়ে বার্ষিক ভিত্তিতে 4.8%-এ পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি দেশটির মূল মুদ্রাস্ফীতির হার পূর্বাভাসের চেয়ে বেশি হয়, তবে শ্রমবাজার পরিস্থিতি দুর্বল হওয়া সত্ত্বেও রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া কর্তৃক মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনা নিয়ে কারেন্সি মার্কেটে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের পারসোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার সংক্রান্ত মূল্য সূচকটি বার্ষিক ভিত্তিতে আগের মাসের 3.6%-এর তুলনায় বেড়ে 3.8%-এ পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। ফেডারেল রিজার্ভের পছন্দের মুদ্রাস্ফীতি পরিমাপক সূচক—কোর পিসিই—সেপ্টেম্বর মাসের 3.1% থেকে বেড়ে 3.2%-এ উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

যদি অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি হয় এবং একই সময়ে যুক্তরাষ্ট্রে আসন্ন পিসিই সূচকের ফলাফল প্রত্যাশার চেয়ে কম থাকে, তবে এই পরিস্থিতি AUD/USD-এর আরও পুনরুদ্ধারের জন্য অনুকূল প্রেক্ষাপট তৈরি করতে পারে। বিপরীত দিকে, নীতিগত অবস্থানের ক্ষেত্রে ব্যবধান আরও বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে, কারেন্সি মার্কেটে দ্রুতই এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে।

বর্তমানে, AUD/USD পেয়ারের মূল্য 0.6600-এর কাছাকাছি একটি "বটম" লেভেল গঠনের চেষ্টা করছে।

দৈনিক চার্টে, মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ 0.6600 লেভেল থেকে সম্প্রতি ঘুরে দাঁড়ানোর ঘটনা সত্ত্বেও, AUD/USD-এর টেকনিক্যাল চিত্র অনুযায়ী মূলত বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই কারেন্সি পেয়ারের মূল্য ১০০-দিনের এবং ২০০-দিনের সিম্পল মুভিং এভারেজের অনেক নিচে অবস্থান করছে, বর্তমানে যথাক্রমে 0.7008 এবং 0.7038 লেভেলের কাছাকাছি রয়েছে। এই ধরনের পরিস্থিতি—যেখানে স্বল্পমেয়াদী মুভিং এভারেজগুলো দীর্ঘমেয়াদী মুভিং এভারেজগুলোর নিচে অবস্থান করছে—তা মধ্যমেয়াদে বিয়ারিশ প্রবণতার ইঙ্গিত দেয়।

দৈনিক RSI পুনরুদ্ধার হয়ে প্রায় 28-এ পৌঁছেছে। এটি এখনও ওভারসোল্ড জোনে রয়েছে, যার ফলে কারেকশনের প্রভাবে ঊর্ধ্বমুখী প্রবণতারও অবকাশ রয়ে গেছে।

ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে, 0.6662-এর কাছাকাছি বিদ্যমান রেজিস্ট্যান্স লেভেলটি অতিক্রম করতে পারলে তা 0.6700–0.6730 জোনের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। এই জোনটি আগে সাপোর্ট হিসেবে কাজ করেছিল, যা এখন রেজিস্ট্যান্স হিসেবে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, নিম্নমুখী প্রবণতার ক্ষেত্রে, এই পেয়ারের মূল্য 0.6600-এর নিচে সুনিশ্চিতভাবে নেমে আসতে পারলে 0.6420-এর কাছাকাছি বিদ্যমান গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে।

AUD/USD-এর মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত প্রতিবেদনই কারেন্সি মার্কেটের পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে

আপাতত, বর্তমান পুনরুদ্ধারটিকে সুনিশ্চিতভাবে প্রবণতা পরিবর্তনের পরিবর্তে বরং সামগ্রিক নিম্নমুখী প্রবণতার মধ্যে ঘটা কারেকশনভিত্তিক উত্থান বলেই মনে হচ্ছে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account