logo

FX.co ★ USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৫ নভেম্বর

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৫ নভেম্বর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 159.40-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 159.01-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে আসে।

আজ মার্কিন ডলারের চাপের মুখেও ইয়েন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে, যদিও গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনগুলোর ফলাফল মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য যথেষ্ট ছিল। কনফারেন্স বোর্ডের ভোক্তা আস্থা সূচক ১০৩.৩-এ দাঁড়িয়েছে, যেখানে পূর্বাভাস ছিল ৯২.৪-এ (অক্টোবরে এটি ছিল ৯১.৯) পৌঁছানোর। এছাড়া, পাঁচ বছর মেয়াদী সরকারি বন্ডের নিলামে সুদের হার ছিল ৪.৭১৯%, যা আগের সেশনে ছিল ৪.৭০৮%। সাপ্তাহিক এডিপি কর্মসংস্থান পরিবর্তনের সংখ্যা ছিল ২১,০০০ (পূর্বের ২৩,৮০০-এর বিপরীতে) এবং সেপ্টেম্বরে আবাসন মূল্য সূচক আগের মাসের তুলনায় ০.৫% কমেছে। এত কিছু সত্ত্বেও, মার্কিন ডলার ক্রেতারা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারেননি।

জাপানে প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল ইয়েনকে সহায়তা করেছে। কর্পোরেট পরিষেবা মূল্য সূচক—যা ব্যবসায়িক পরিষেবা খাতে মূল্যস্ফীতির চিত্র তুলে ধরে এবং মজুরির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত—অক্টোবরে ৪.২%-এ পৌঁছেছে। অথচ এর পূর্বাভাস ছিল ৩.৬%-এ পৌঁছানোর এবং আগের মাসে এটি ৩.৮% ছিল। এই ধরনের বৃদ্ধি ইঙ্গিত দেয় যে, দেশটিতে মুদ্রাস্ফীতির চাপ এখনো অব্যাহত রয়েছে। ব্যাংক অফ জাপানের মূল ভোক্তা মূল্য সূচক ছিল ২.৩%, যা ২.৫%-এর প্রত্যাশার চেয়ে কিছুটা কম (সেপ্টেম্বরে এটি ছিল ২.৪%)। তবে পরিষেবা খাতভিত্তিক মূল্যস্ফীতি পরিস্থিতি এই দুর্বলতাকে কিছুটা পুষিয়ে দিয়েছে, যার ফলে সুদের হার সংক্রান্ত প্রত্যাশায় কোনো বড় পরিবর্তন আসেনি। সোয়াপ মার্কেটের তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের বৈঠকে ব্যাংক অফ জাপানের সুদের হার ১.২৫% থেকে বাড়ানোর সম্ভাবনা এখনো প্রায় ৮৬%।

আমার বিশ্লেষণ অনুযায়ী, আর্থিক নীতিমালা কঠোর করার প্রত্যাশা বজায় থাকায়, মার্কিন ডলারের শক্তিশালী হওয়ার প্রবণতাকে ইয়েন দৃঢ়ভাবে প্রতিহত করবে। USD/JPY পেয়ারের মূল্যের উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে হলে যুক্তরাষ্ট্রের সামষ্টিক প্রতিবেদনে আরও শক্তিশালী সংকেত প্রয়োজন—যেমন, আজ দিনের শেষভাগে প্রকাশিতব্য পিসিই সূচকের ফলাফল পূর্বাভাস ছাড়িয়ে যেতে হবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৫ নভেম্বর

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.83-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.50-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.83-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.31-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.50 এবং 159.83-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.31-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল অতিক্রম করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.01-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.50-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.31 এবং 159.01-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৫ নভেম্বর

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account