সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

বৃহস্পতিবার খুবই সীমিত সংখ্যক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে, কারণ আজ যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং ডে' পালিত হচ্ছে। এর ফলে দেশটিতে আজ ও আগামীকাল স্টক মার্কেট এবং ব্যাংকগুলো বন্ধ থাকবে এবং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটগত উল্লেখযোগ্য কোনো প্রভাব দেখা যাবে না। একইভাবে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যেও উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না—কেবল জার্মানিতে কনজিউমার কনফিডেন্স বা ভোক্তা আস্থা সংক্রান্ত সূচক প্রকাশিত হবে। তবে, এই প্রতিবেদনটি কারেন্সি মার্কেটের ওপর খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না; কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌলিক অর্থনৈতিক সূচকগুলোর তোয়াক্কা না করেই ট্রেডাররা মার্কিন ডলার ক্রয় করে চলেছেন।
ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

আজ কোনো উল্লেখযোগ্য ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত নেই। কোনো গুরুত্বপূর্ণ বক্তৃতাও অনুষ্ঠিত হবে না। আসলে, এগুলোর প্রয়োজনও নেই: ট্রেডাররা ভালোভাবেই জানে যে ফেডের অধিকাংশ সদস্যই মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থানের দিকে ঝুঁকে আছেন এবং আর্থিক নীতিমালা কঠোরকরণ সংক্রান্ত প্রত্যাশাগুলো ইতোমধ্যেই কারেন্সি মার্কেটে অ্যাসেটের মূল্যের উপর প্রভাব বিস্তার করেছে। ফেডারেল রিজার্ভের মতোই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ডও ডিসেম্বরে মূল সুদের হার বাড়াবে বলে আশা করা হচ্ছে, তবে ট্রেডাররা এখনও তা বিবেচনায় নেয়নি। গত দুই দিনে মার্কিন ডলারের কিছুটা দরপতন হয়েছে, কিন্তু এই দরপতনকে নতুন করে আরও মূল্য বৃদ্ধির আগে একটি সাময়িক রিট্রেসমেন্ট বলেই মনে হচ্ছে।
ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক রয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর, ইরানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেও সম্ভবত নিশ্চিত নন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ইরান বিষয়ক সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত স্থগিত রাখার কথা বলেছেন—যে সময়ে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেস হয়তো তার অনেক উদ্যোগ আটকে দিতে পারে। একই সঙ্গে, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবকাঠামোতে ইরান ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদের পক্ষ থেকে হামলার খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ, সংঘাত অব্যাহত থাকলেও তা বর্তমানে নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যেতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না, তবে কেউই আবার নতি স্বীকার করতেও রাজি নয়।
উপসংহার:
চলতি সপ্তাহের চতুর্থ দিনের ট্রেডিংয়ে, যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিংয়ের ছুটির কারণে কারেন্সি মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। ইউরো এবং পাউন্ডের মূল্যের কিছুটা কারেকশন শুরু হয়েছে; তাই আজ বা আগামীকাল বড় ধরনের মুভমেন্টের সম্ভাবনা কম। আজ ইউরো 1.0940–1.0952 এরিয়া থেকে এবং পাউন্ড 1.3136 লেভেল থেকে ট্রেড করা যেতে পারে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
