ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3076-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 1.3109-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পায়।
গতকাল প্রকাশিত প্রতিবেদনের ফলাফল অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ৩.৪% থেকে সংশোধন করে ৪.৩% করা হয়েছে, যা নির্দেশ করে যে প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুদ্রাস্ফীতি সম্পর্কে ধারণা পেতে ফেডারেল রিজার্ভের কাছে বিবেচিত অন্যতম প্রধান সূচক—'পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার' (PCE) ইনডেক্স—অক্টোবর মাসে ৩.৩%-এ দাঁড়িয়েছে, যেখানে ৩.২%-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল। এর অর্থ হলো, পণ্যের দাম প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বাড়ছে। বেকার ভাতার প্রাথমিক আবেদনের সংখ্যা কমে ১ লাখ ৮৯ হাজারে নেমে এসেছে, যা ইঙ্গিত দেয় যে খুব কম মানুষই চাকরি হারাচ্ছেন। তবে ব্যক্তিগত ব্যয় বেড়েছে মাত্র ০.৩%, যা ০.৪%-এর প্রত্যাশার চেয়ে কম; এটি প্রমাণ করে যে মূল্যবৃদ্ধির কারণে মানুষ কেনাকাটা সীমিত পর্যায়ে নামিয়ে আনতে বাধ্য হচ্ছে। মার্কিন ডলার এবং ফেডারেল রিজার্ভের জন্য এর তাৎপর্য কী? যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতিও উচ্চ পর্যায়ে থাকে, তবে ফেডারেল রিজার্ভের জন্য সুদের হার বাড়ানোর যৌক্তিক কারণ তৈরি হয়। তাই ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনাটিই এখন মূল দৃশ্যপট হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ ব্রিটিশ পাউন্ডের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। ব্যাংক অব ইংল্যান্ডের সর্বশেষ বৈঠকে সুদের হার বাড়ানোর চেয়ে বরং নীতিনির্ধারকদের ভোটের ধরনটি বেশি আলোচনার জন্ম দিয়েছে। প্রত্যাশা অনুযায়ী সুদের হার ৩.৭৫% থেকে বাড়িয়ে ৪.০০% করা হয়েছে, তবে কমিটির সদস্যদের মধ্যে অভাবনীয় ঐকমত্য দেখা গেছে—সবাই (৯ জন) সুদের হার বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন, এই সিদ্ধান্তের বিপক্ষে কেউই ভোট দেননি। অথচ ধারণা করা হয়েছিল যে ৭ জন পক্ষে এবং ২ জন বিপক্ষে ভোট দেবেন। মাত্র দুই মাসের ব্যবধানে পরিস্থিতি দ্বিধাবিভক্ত অবস্থান থেকে পূর্ণ ঐকমত্যে পৌঁছেছে: সেপ্টেম্বরে সংখ্যাগরিষ্ঠ সদস্য (৬ বনাম ৩) সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন, আর জুলাই মাসে কেবল পিল, গ্রিন এবং মান আর্থিক নীতিমালা কঠোর করার (সুদের হার বাড়ানোর) পক্ষে ছিলেন। গভর্নর বেইলি আরও হকিশ বা কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেছেন, জ্বালানির দাম যদি আগের পর্যায়ে ফিরে আসে, তবে আবারও সুদের হার বাড়ানোর সম্ভাবনাই বেশি। ট্রেডাররা এখন ধারণা করছে, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫০/৫০। এ কারণেই আজকের প্রকাশিতব্য প্রতিবেদনগুলো পাউন্ডের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
আজ ব্যাংক অব ইংল্যান্ডের 'ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট' বা আর্থিক স্থিতিশীলতা বিষয়ক প্রতিবেদনও প্রকাশের হওয়ার কথা রয়েছে। ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের শুরুতে মুদ্রাস্ফীতি ৪%-এর উপরে থাকতে পারে (অক্টোবর মাসে এটি ছিল ৩.৬%), যার অর্থ হলো—পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। ঋণের চাহিদা অব্যাহত থাকা অথবা কঠোর আর্থিক নীতিমালা সত্ত্বেও দেশটির অর্থনীতি ভেঙে পড়েনি—এমন কোনো ইঙ্গিত পাওয়া গেলে পাউন্ডের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে। আমার ধারণা, ব্যাংক অব ইংল্যান্ডের কার্যবিবরণীতে মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত থাকলে তা GBP/USD-এর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রাখার সুযোগ করে দেবে; অন্যদিকে, নিরপেক্ষ অবস্থান প্রতিফলিত হলে পাউন্ড নতুন কোনো মোমেন্টাম পাবে না এবং সার্বিক মুভমেন্ট আবারও মার্কিন ডলারের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3125-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3103-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3125-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ প্রকাশিতব্য সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত প্রতিফলিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3094-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3103 এবং 1.3125-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3094-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3075-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3103-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3094 এবং 1.3075-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
