logo

FX.co ★ EUR/USD এর প্রায়োগিক বিশ্লেষণ (২৯ আগস্ট, ২০১৬ ইং)

EUR/USD এর প্রায়োগিক বিশ্লেষণ (২৯ আগস্ট, ২০১৬ ইং)

EUR/USD এর প্রায়োগিক বিশ্লেষণ (২৯ আগস্ট, ২০১৬ ইং)

পর্যালোচনা:

EUR/USD পেয়ার 1.1273 লেভেল থেকে নিম্নমুখী হয়ে সরাসরি 1.1160 লেভেল পর্যন্ত চলে আসে। এখন মূল্যের অবস্থান 1.1188 লেভেল। এটা লক্ষ্যনীয় যে, EUR/USD পেয়ারের ক্ষেত্রে ভোলাটিলিটির পরিমাণ খুব বেশি। এটা কয়েক ঘণ্টার মধ্যে 1.1156 এবং 1.1225 লেভেলের মধ্যে ওঠানামা করবে। এছাড়াও, পিভট পয়েন্টের অবস্থান 1.1225 লেভেলে। মূল্যের অবস্থান 1.1273 এবং 1.1225 লেভেলের শক্তিশালী রেসিস্ট্যান্সের নিচে, যা যথাক্রমে 61.8% এবং 38.2% ফিবানচি রিট্রাসমেন্টের সাথে অবস্থান করছে। মূল্য এখন বিয়ারিশ চ্যানেলে রয়েছে। পূর্ববর্তী ইভেন্টগুলোর প্রেক্ষিতে মূল্য এখনও নিম্নমুখী। EUR/USD পেয়ার 1.1225 লেভেলের নতুন রেসিস্ট্যান্স লেভেল থেকে বিয়ারিশ প্রবণতা চলমান রেখেছে। এর ফলে 1.1225 - 1.1273 অঞ্চল একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোন হিসাবে বিবেচিত। তাই, EUR/USD পেয়ার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা যৌক্তিক এবং এই নিম্নমুখী প্রবণতার কাঠামো কারেকটিভ নয়। 1.1225 - 1.1273 অঞ্চলের নিচে বিয়ারিশ সুযোগ গ্রহণ করার জন্য 1.1225 অথবা 1.1273 লেভেলের নিচে বিক্রয় করুন। এক্ষেত্রে প্রথম লক্ষ্যমাত্রা থাকবে 1.1156 লেভেল এবং পরবর্তী লক্ষ্যমাত্রা 1.1132 লেভেল (ডাবল বটম এর অবস্থান)। 1.1305 লেভেলের উপরে স্টপ লস নির্ধারণ করুন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account