logo

FX.co ★ EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

প্রবণতা এভাবে নিম্নমুখী অবস্থানে চলমান থাকা খুবই দুঃখজনক, এর ফলে আমাদের প্রত্যাশিত ঊর্ধ্বমুখী প্রবণতা অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যমাত্রাকে পরিবর্তন করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আমাদের ধারণা অনুযায়ী, 1.5072 লেভেলে দীর্ঘমেয়াদি লো তৈরি হয়েছে, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে যে ওয়েভ ii আমাদের প্রত্যাশার তুলনায় বেশি সময় নিচ্ছে। ইলিয়ট ওয়েভ এর নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ওয়েভ প্রথম ওয়েভের 100% কারেকশন হতে পারে। অর্থাৎ, দ্বিতীয়বার 1.5072 লেভেল স্পর্শ করতে পারে এমন সম্ভবনা স্বীকার করে নিতে হবে। কিন্তু কোনো পরিস্থিতিতেই 1.5072 লেভেলের সাপোর্ট ভেদ করাকে গ্রহণ করা যায় না, কারণ সেক্ষেত্রে আমাদেরকে 1.9023 লেভেল থেকে নিম্নমুখী প্রবণতার কাউন্ট প্রাধান্য দিতে হবে।

স্বল্পমেয়াদের ক্ষেত্রে, 1.5400 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করে উপরে উঠলে নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা কমবে।

লেনদেনের পরামর্শ:

আমরা 1.5370 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে এবং 1.5180 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। 1.5105 লেভেলে ইউরো ক্রয় করুন অথবা 1.5400 লেভেল ভেদ করার পরা ক্রয় করুন এবং 1.5060 লেভেলে স্টপ নির্ধারণ করুন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account