logo

FX.co ★ NZD/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৭ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

NZD/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৭ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

পর্যালোচনা:

NZD/USD পেয়ার 0.7329 লেভেলে রেসিস্ট্যান্সের সম্মুখীন হয়েছে, যদিও শক্তিশালী রেসিস্ট্যান্সের অবস্থান 0.7359 লেভেল। সাপোর্টের অবস্থান 0.7264 এবং 0.7234 লেভেলে। আজ NZD/USD পেয়ার 0.7329 লেভেল থেকে নিম্নমুখী প্রবণতা চলমান রেখেছে। এই পেয়ার 0.7329 লেভেল থেকে নিচের দিকে 0.7264 লেভেল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে, NZD/USD পেয়ার যদি 0.7264 লেভেলের সাপোর্ট অতিক্রম করে, তাহলে উক্ত লেভেল আজ রেসিস্ট্যান্সে পরিণত হবে। H1 টাইমফ্রেম অনুযায়ী, আশা করা যায় 0.7329 লেভেল দুর্বল রেসিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তাই, NZD/USD পেয়ার 0.7329 লেভেল থেকে বিয়ারিশ লেভেলে চলমান থাকতে পারে, এক্ষেত্রে লক্ষ্যমাত্রা হবে 0.7264 এবং 0.7234 লেভেল। স্বল্পমেয়াদের ক্ষেত্রে, প্রবণতা যদি 0.7234 লেভেল অতিক্রম করতে সফল হয়, তাহলে 0.7198 লেভেলের তৃতীয় লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য বাজারে 0.7234 লেভেলের নিচে বিয়ারিশ পরিস্থিতির তৈরি হবে। সর্বপরি, 0.7329 লেভেলের নিচে আমরা বিয়ারিশ পরিস্থিতি প্রত্যাশা করছি। যাহোক, 0.7198 লেভেল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসাবে অবস্থান করছে। সুতরাং, 0.7198 লেভেলটি অতিক্রান্ত না হলে এই লেভেল থেকে প্রবণতা রিবাউন্ড করতে পারে।

NZD/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৭ সেপ্টেম্বর, ২০১৬ ইং)
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account