logo

FX.co ★ EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৮ অক্টোবর, ২০১৬ ইং)

EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৮ অক্টোবর, ২০১৬ ইং)

EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৮ অক্টোবর, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

আমরা ইতোমধ্যে 61.8% কারেকটিভ লক্ষ্যমাত্রায় পৌঁছেছি এবং আশা করছি 1.5438 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করে প্রবণতা ঊর্ধ্বমুখী হবে। এর ফলে আমরা বুঝতে পারব যে, 1.5438 লেভেলে কারেকটিভ লো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 1.5549 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করে উপরে উঠলে আমরা নিশ্চিত হতে পারব যে, ওয়েভ (ii) এর কারেকটিভ লো ইতোমধ্যে তৈরি হয়েছে এবং 1.6396 লেভেলের দিকে ওয়েভ (iii) চলমান রয়েছে। যতক্ষণ পর্যন্ত 1.5438 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স অক্ষত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নমনীয় থাকতে হবে, কারণ নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে। দ্বিতীয় ওয়েভ প্রথম ওয়েভের 100% কারেকশন হতে পারে, এর ফলে 1.4989 লেভেল পর্যন্ত ওয়েভ (ii) এর কারেকশন হতে পারে।

লেনদেনের পরামর্শ:

আমরা 1.5285 লেভেলে ইউরো ক্রয় করেছি এবং 1.4985 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 1.5245 লেভেলের কাছাকাছি ক্রয় করুন অথবা 1.5438 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করুন এবং 1.4985 লেভেলে স্টপ নির্ধারণ করুন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account