logo

FX.co ★ বিটকয়েন বিশ্লেষণ (৪ সেপ্টেম্বর, ২০১৭ ইং)

বিটকয়েন বিশ্লেষণ (৪ সেপ্টেম্বর, ২০১৭ ইং)

বিটকয়েন বিশ্লেষণ (৪ সেপ্টেম্বর, ২০১৭ ইং)

বিটকয়েন (BTC) এখন $4,308 লেভেলে নিম্নমুখী ট্রেডিং হচ্ছে। ওয়েস্টার্ন এক্সচেঞ্জগুলোতে প্রতি BTC গড়ে $4,980 লেভেলে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর নিম্নমুখী প্রবণতা শুরু হয়। বিটকয়েন রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দ্রুতগতিতে মূল্য নিম্নমুখী হওয়া শুরু করে এবং দুইমাসের মধ্যে সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়, যার পরিমাণ $300 এর অধিক। টেকনিক্যাল বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারছি যে, ক্রেতারা হতাশ হয়েছে, ফলে মূল্য আরও কমে যেতে পারে।

ট্রেডিংয়ের পরামর্শ:

1H টাইমফ্রেম অনুযায়ী, আমি ঊর্ধ্বমুখী লাইন ভেদ লক্ষ্য করেছি এবং নিম্নমুখী প্রবণতায় গ্যাপ খুঁজে পেয়েছি, যা প্রমাণ করছে বিক্রেতারা দিশেহারা হয়ে বিক্রি করছে। মুভিং এভারেজ অসসিলেটর থেকে লুকায়িত ডাইভারজেন্স খুঁজে পেয়েছি, যা দুর্বলতার আরও একটি লক্ষণ। আমার পরামর্শ হলো সম্ভাব্য বিক্রয় সুযোগ খুঁজুন। সেক্ষেত্রে নিম্নমুখী লক্ষ্যমাত্রাগুলো থাকবে $4,166.00 এবং $3,598.00 লেভেল।

সাপোর্ট/রেসিস্ট্যান্স

$4,622.00 – গ্যাপ রেসিস্ট্যান্স

$4,493.00 – ইন্ট্রাডে রেসিস্ট্যান্স

$4,166.00 – টেকনিক্যাল সাপোর্ট

$4,925.00 – শক্তিশালী টেকনিক্যাল রেসিস্ট্যান্স

$3,958.00 – শক্তিশালী সাপোর্ট - টার্ম সাপোর্ট

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account