logo

FX.co ★ LIMAFX | ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ১৫ জানুয়ারি।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ যখন MACD সূচকটি শূন্যের থেকে নিচের দিকে নামতে শুরু করছিল, তখন এই পেয়ারের মূল্য 158.70 লেভেল টেস্ট করেছিল, যা ডলার বিক্রির জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট প্রদান করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের 40 পিপস দরপতন ঘটেছে। নভেম্বরের মার্কিন উৎপাদক-মূল্যস্ফীতি সম্পর্কিত প্রতিবেদনের ফলাফল জাপানি ইয়েনের বিপরীতে ডলারকে বিশেষভাবে সহায়তা করতে পারেনি। ইয়েনের এক্সচেঞ্জ রেটে ব্যাংক অফ জাপানের হস্তক্ষেপের সম্ভবনাকে কেন্দ্র করে শুরু হওয়া চলমান আলোচনা দেশটির জাতীয় মুদ্রার ওপর চাপ কমিয়ে দিয়েছে। আজ প্রকাশিত কর্পোরেট পণ্য মূল্যসূচক ইয়েনের মূল্যের উত্থানকে তেমন সমর্থন দিতে পারেনি। প্রকাশিত পরিসংখ্যানগুলোর কেবল সামান্য বৃদ্ধি প্রদর্শন করেছে, যা বাস্তবিক অর্থে এক্সচেঞ্জ রেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলার জন্য অপর্যাপ্ত। ট্রেডাররা অর্থনৈতিক পুনরুদ্ধারের আরও প্রমাণসাপেক্ষ ফলাফল ও মুদ্রাস্ফীতি চাপ বৃদ্ধির আশা করছিল, যা ব্যাংক অফ জাপান কর্তৃক কঠোর অবস্থান গ্রহণের সম্ভাবনা বৃদ্ধি করত। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ট্রেডাররা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছেন; এ পর্যন্ত তারা কঠোরভাবে সতর্ক অবস্থান বজায় রেখেছে। বিনিয়োগকারীরা ব্যাংক অফ জাপানের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত আছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এমন ইঙ্গিত ইয়েনের শক্তিশালী মূল্য বৃদ্ধিকে প্ররোচিত করতে পারে। দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.29-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 158.70-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.29-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে। পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 158.39-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 158.70 এবং 159.29-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যাল পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 158.39-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 157.94-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 158.70-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 158.39 এবং 157.94-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Read more: https://ifxpr.com/4pzeoOp
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Read this post on the forum Open trading account