logo

FX.co ★ Tofazzal Mia | ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬

২৫ ফেব্রুয়ারি কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন?

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


মঙ্গলবারের ট্রেডিংয়ের পর্যালোচনা: EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি, এবং দিনের মধ্যে মোট মাত্র 30 পিপসের ওঠানামা পরিলক্ষিত হয়েছে। অতএব খুব বেশি বিশ্লেষণের কিছু নেই। সারাদিন জুড়ে ইউরোজোন বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত ছিল না বা কোনো উল্লেখযোগ্য প্রতিবেদন প্রকাশিত হয়নি, এবং মার্কেটের ট্রেডাররা দ্রুতই ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত নতুন বাণিজ্য শুল্কের সাথে খাপ খাইয়ে নিয়েছে। গত শুক্রবার থেকে বৈশ্বিক বাণিজ্যিক খাতের পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। শুল্কগুলো বাস্তবিক অর্থে প্রায় সকল দেশের উপরই প্রযোজ্য আছে, কেবল পার্থক্য এই যে এখন সব দেশের উপর 15% শুল্ক হার বজায় রয়েছে। সুতরাং মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে কেউ লাভবান হয়েছে, আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে; তবু সিদ্ধান্তটি বাস্তবিক অর্থে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটায়নি। আমাদের দৃষ্টিকোণ থেকে গত দুই সপ্তাহেও মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির জন্য মার্কেটে সীমিত কারণ বজায় ছিল, এবং এখন তা আরও কম রয়েছে। ট্রেডাররা সম্ভবত মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সংঘর্ষ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দ্বিধা-দ্বন্দে আটকে আছে, যা মার্কিন ডলারের দর বৃদ্ধি সহায়তা করেছে। কিন্তু ট্রেডাররা অনির্দিষ্টকাল ধরে এই বিষয়টির উপর নির্ভর করতে পারবেন না।

ট্রেডারদের জন্য ডেইলী টেকনিক্যাল অ্যানালাইসিস- ২০২৬


EUR/USD 5M পেয়ারের চার্ট মঙ্গলবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। অতএব সারাদিন জুড়ে নতুন ট্রেডারদের কাছে কোনো পজিশন ওপেন করার জন্য দৃঢ় কোনো কারণ ছিল না। ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য দ্বিতীয়বারের মতো ডিসেন্ডিং চ্যানেল অতিক্রম করে ঊর্ধ্বমুখী হয়েছে, তাই এখনও উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার প্রত্যাশা করার সুযোগ আছে।
বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী কারেকশনের সমাপ্তি ঘটেছে, কারণ এই পেয়ারের মূল্য ডিসেন্ডিং চ্যানেলের উপরে কনসোলিডেশন করেছে; তবে এখনও কোনো দৃশ্যমান মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে না। 2026 সালের শুরু থেকে পুনরায় একটি দীর্ঘমেয়াদি উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তাই আমরা নতুন করে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করছি। সামগ্রিক মৌলিক প্রেক্ষাপট এখনও মার্কিন ডলারের জন্য বেশ চ্যালেঞ্জিং, তাই আমরা এই পেয়ারের মূল্যের আরও ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশা করছি। বুধবার, এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 এরিয়া থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার বিষয়টি বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1830-1.1837 এরিয়ার উপরে কনসোলিডেট করলে লং পজিশন ওপেন করার সুযোগ থাকবে, যেখানে মূল্যের 1.1899-1.1908 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। ৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1550, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908, 1.1970-1.1988, 1.2044-1.2056, 1.2092-1.2104। বুধবার ইউরোজোনে কয়েকটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে, যার মধ্যে জার্মানিতে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান, জানুয়ারির মুদ্রাস্ফীতির দ্বিতীয় অনুমান এবং দেশটির ভোক্তা আস্থা সূচক প্রকাশ করা হবে। এই তিনটি প্রতিবেদনের প্রভাবে মার্কেটে উল্লেখযোগ্য মুভমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।
Read more: https://ifxpr.com/3OycWPD
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Read this post on the forum Open trading account