logo

FX.co ★ Tofazzal Mia | Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬

GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৮ মে। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬


ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ: যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.3615-এর লেভেল টেস্ট করেছিল—যা পাউন্ড বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলে এই পেয়ারের মূল্য 1.3585 লক্ষ্যমাত্রা পর্যন্ত হ্রাস পায়। মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি ব্রিটিশ পাউন্ডের ওপর চাপ সৃষ্টি করছে। হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক ঘটনার পর অঞ্চলটিতে উত্তেজনার বৃদ্ধির উদ্বেগ বেড়েছে। ঝুঁকির মাত্রা বৃদ্ধির ফলে বিনিয়োগকারীরা মূলত নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকে পড়ছেন, এবং বৈশ্বিক রিজার্ভ মুদ্রাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় মার্কিন ডলার সেই তালিকার শীর্ষে রয়েছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ পাউন্ড বাড়তি চাপের সম্মুখীন হচ্ছে। আজ দিনের প্রথমার্ধে ট্রেডাররা মূলত যুক্তরাজ্যে প্রকাশিতব্য গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদনগুলোর দিকে নজর রাখবে। বিশেষত Halifax হাউজ প্রাইস ইনডেক্স বা আবাসন মূল্য সূচক প্রকাশিত হওয়ার প্রত্যাশা রয়েছে। এই সূচকটি প্রচলিতভাবেই ভোক্তা আস্থা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির নির্দেশক, তাই পূর্বাভাসের তুলনায় মূল ফলাফলে যেকোনো বিচ্যুতি পরিলক্ষিত হলে ব্রিটিশ পাউন্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে। একই প্রেক্ষাপটে, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলির ভাষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির হুমকি বিবেচনায় রেখে ট্রেডাররা যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক প্রধানের প্রতিটি মন্তব্য মনোযোগ দিয়ে বিশ্লেষণ করবে। যদি বেইলি ভবিষ্যৎ মুদ্রানীতির ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করেন, তাহলে তা পাউন্ডের দর বৃদ্ধি জন্য একটি শক্তিশালী অনুঘটক হতে পারে। তাঁর মন্তব্যে মুদ্রাস্ফীতি রোধের উপায় নিয়ে আলোকপাতের সম্ভাবনা রয়েছে এবং এই গ্রীষ্মে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দেয়া হতে পারে—যা সাধারণত পাউন্ডের ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং এটির আকর্ষণীয়তা বাড়ায়। দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Gbp/usd: ট্রেডের অ্যানালাইসিস- ২০২৬


বাই সিগন্যাল পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3624-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3585-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ড কেনার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3624-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে। পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3563-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ড কিনতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3585 এবং 1.3624-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3563-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3531-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি ঘটলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3585-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ড বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3563 এবং 1.3531-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।
Read more: /bd/analysis/445506
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Read this post on the forum Open trading account